অন্যরকম ফ্যাশন সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ ডিসেম্বর ফ্রান্স–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন ট্রেড শোয়ের। পুরো ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
ফ্যাশন শোতে অংশগ্রহণকারী ডিজাইনারদের মাঝে ছিলেন রুশান রহমান। তিনি আলটিতাস মোদা নামের একটি ব্র্যান্ডের স্বত্বাধিকারী। শিশু, নারী ও পুরুষদের তৈরি পোশাকের সংগ্রহ ‘সোর্স’ নিয়ে এসেছিলেন নাশরা সাখাওয়াত। ভিন্ন আকৃতি আর বৈচিত্র্যময় পোশাকের সম্ভার ছিল হানিফের সংগ্রহে। এ ছাড়া ব্র্যান্ড ইয়েলোও ছিল র্যাম্পে। ফ্যাশন শোর জুতো নেওয়া হয়েছিল অ্যাপেক্স থেকে। রূপসজ্জায় ছিলেন ফারজানা শাকিল।