অলিম্পিকে সোনাজয়ী এবার ভোগের ‘প্রচ্ছদপুরুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকিও অলিম্পিকে ভারতের জন্য সোনা জিতে খেলার বিশ্বে দেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন নীরাজ চোপড়া একাই। তাঁর হাত ধরে অ্যাথলেটিকসে প্রথমবার সোনা জিতেছে দেশটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউড তারকা আর সাধারণ মানুষ—সবাই তাঁকে সেই সময় অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশে ফিরেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে নীরাজকে। তাঁর বায়োপিক তৈরি নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে। অক্ষয় কুমারসহ একাধিক প্রথম সারির তারকারা জানিয়েছেন, বড় পর্দায় তাঁরা নীরাজ হতে ইচ্ছুক। এদিকে নীরাজ জানিয়েছেন, তাঁর অর্জনের এখনো অনেক বাকি। তিনি চান, সিনেমাটা যেন হিট করে। তাই আরও সময় নিয়েছেন অর্জন আর গল্প ভারী করার জন্য। সম্প্রতি তিনি হয়েছেন ভোগ ইন্ডিয়ার ‘প্রচ্ছদপুরুষ’। জেনে নেওয়া যাক, ভোগকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের আকর্ষণীয় অংশ।
১ / ৫
ভোগের প্রচ্ছদের জন্য নীরাজের পরনের এই জাম্পার আর ট্রাউজার নেওয়া হয়েছে জেগনা অফিশিয়াল থেকে। ছবিগুলো তুলেছেন বিক্রমজিৎ বোস। স্টাইল করেছেন প্রিয়াঙ্কা কাপাডিয়া। এ ছাড়া এই দলে ছিলেন সহকারী আলোকচিত্রী আদিত্য সিনহা, আলোকচিত্রের এজেন্সি ফিয়ার আর্টিস্টস, হেয়ার স্টাইলিস্ট ইয়ানি সাপাতরি, মেকআপ আর্টিস্ট কিরণ, সহকারী স্টাইলিস্ট নাহিদ, প্রোডাকশনে ইমরান। আরও ছিলেন ভিজ্যুয়ালস এডিটর জয় মোদি, আর্ট ডিরেক্টর স্নিগ্ধা কুলকার্নি, বিনোদন পরিচালক মেঘনা মেহতা। এ ছাড়া যুক্ত ছিলেন কয়েকজন সহকারী
২ / ৫
এখানে মেডেল হাতে সাদাকালো ছবিতে চোখবন্ধ নীরাজের টি–শার্টটি জারা থেকে নেওয়া। ভোগ ইন্ডিয়ার নভেম্বরের কভার স্টোরিতে বলা হয়েছে ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে এই সোনাজয়ীর কথা। ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার নীরাজ শুরুতেই সম্মান জানিয়েছেন তাঁর অগ্রজকে, ‘আমি যখন আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করি, তখন আমি অভিনব বিন্দ্রাকে (অলিম্পিকে আরেক সোনাজয়ী ভারতীয় শুটার) বুঝতে শুরু করি। তিনি সবার সেরা, সবার চেয়ে উঁচুতে, সবার চেয়ে ভিন্ন। আমি সেই উচ্চতা স্পর্শ করতে চেয়েছি’
৩ / ৫
এই ছবিতে নীরাজ পরেছেন হার্মেসের জ্যাকেট। সাদাকালো এই ছবি তোলা হয়েছে নীরাজের গ্রামের বাড়িতে। তিনি বলেন, ‘আমি সোনাজয়ের অনেক আগে যে মানুষ ছিলাম, এখনো ঠিক সে মানুষই আছি। এখন একটাই পার্থক্য, আমি যে জ্যাভলিন খেলি, এখন ভারতীয়রা এই খেলা সম্পর্ক জানে’
৪ / ৫
নীরাজের পরনের এই টি–শার্ট নেওয়া হয়েছে মুজি ইন্ডিয়া থেকে, জ্যাকেট আর ব্রেসলেট নেওয়া হয়েছে হার্মেস থেকে, নেকলেসটা সুহানি পারেখের ডিজাইন করা। নীরাজ বলেন, ‘আমি কেবল একটা অলিম্পিক জিতে থামতে রাজি নই। আমি আমাদের বসার ঘরের শোকেসে এই অলিম্পিকের মেডেলের আরও কয়েকটা সঙ্গী চাই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নীরাজ তাঁর কম উপস্থিতির কারণ নিয়ে বলেন, ‘আমি আসলে আমার কাঁধটাকে একটু বিশ্রাম দিতে চাই। ওকে আরও উঁচুতে জ্যাভলিন ছুড়তে হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আর সময়, এনার্জি নষ্ট করি না। তবে আমি যদি কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত হই আর সেটা জরুরি মনে করি, তাহলে পোস্ট করব’
৫ / ৫
এই চাঙ্কি নিট সোয়েটার আর ট্রাউজার—দুটোই জেগনা অফিশিয়াল থেকে নেওয়া। দুটো ব্রেসলেটই নেওয়া হার্মেস থেকে। নীরাজ জানান, তিনি কোনো কিছু শো অফে বিশ্বাসী নন। একটু আড়ালে, পাদপ্রদীপ থেকে খানিকটা দূরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন

সমস্ত ছবি ভোগ ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া