অহেতুক কৌতুক
ডেন্টিস্ট কয়েক মুহূর্তে দাঁত তোলেন আর এত এত টাকা ফি নেন বলে আপনার অভিযোগ? ভাবুন, কয়েক মুহূর্তের কাজটি ডেন্টিস্ট কয়েক মিনিটে করলে কী হতো!
সত্য সব সময় প্রকাশিত হবেই। কিন্তু সেটার ইউআরএল বা ওয়েব অ্যাডড্রেসটাই পাওয়া কষ্টকর।
স্ত্রীকে ভড়কে দিতে চান? আপনার ফেসবুকের পাসওয়ার্ড বদলে ১১ অঙ্কের কোনো মৌলিক সংখ্যা নির্বাচন করুন।
পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। এক দল গণনা করতে পারে, অন্য দল পারে না।
সাম্প্রতিক এক জরিপের তথ্যমতে, প্রতি চারজন মানুষের মধ্যে তিনজন নিয়েই পৃথিবীর ৭৫ শতাংশ জনসংখ্যা!
কোনো কৌতুক বললে যে সবার শেষে হাসে, সে সব সময় একটু ধীরে চিন্তা করে।
আপনার কথা কেউ ভাবে না? তাহলে কারও কাছ থেকে কিছু টাকা ধার করুন।
গ্লাসের ওপরের দিকে বরফ ভাসে। তাহলে অ্যান্টার্কটিকাকে কেন পৃথিবীর শেষ প্রান্ত বলা হয়? সেখানেও তো বরফ ভাসে!
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: মিনি জোকস ডটকম, যুক্তরাষ্ট্র