ঈদ ট্রেন্ড রিভিউ ২০২১
আন্তর্জাতিক ফ্যাশনধারায় আমাদের অবস্থান
বড় কোনো উপলক্ষকে সামনে রেখেই বস্তুত ফ্যাশন ট্রেন্ড সেট করা হয়। নতুন ট্রেন্ডের সঙ্গে ফ্যাশন অনুরাগীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আমাদের এখানে এই প্রয়াস সেভাবে লক্ষ করা যায় না। বৈশ্বিক ধারা অনুসরণ করতে গিয়ে কিছু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। আর বাকিটা চলে গড্ডলিকাপ্রবাহের মতো। এবারেরও ঈদের বিদ্যমান সেই মিশ্র ধারা।
ইন্টারন্যাশনাল ট্রেন্ড অনুসরণ আমাদের দেশের ঈদ কালেকশনে বেশ আগে থেকেই প্রচলিত। এবারও আছে। অন্য দেশেও এই অনুসরণ-প্রয়াস থাকলেও এর মধ্যে দিয়েও তারা সৃষ্টি করে নিজেদের ট্রেন্ড, যেটা আমাদের এখানে সেভাবে দেখা যায় না। এবারের ঈদের কথাই ধরা যাক।
আমাদের নিজেদের সৃষ্ট ট্রেন্ড এই ঈদে নেই, আবার এক অর্থে আছে। তবে যা আছে, তার বেশির ভাগ ইন্টারন্যাশনাল মান ছুঁতে গিয়ে সীমাবদ্ধতায় পর্যবসিত হয়েছে। এই ট্রেন্ডে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির প্রভাব রয়েছে, যা এক অর্থে ইতিবাচক। অন্যদিকে রয়েছে ক্রেতা মনোভবের কিছু নেগেটিভ ইমপ্যাক্ট।
ঈদে কালার ট্রেন্ড
গ্লোবাল ট্রেন্ডে যেসব রংকে প্রাধান্য দেওয়া হয়, তার একটা গোছালো প্রেজেন্টেশন থাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আউটলেট ও সাইটে। যার জন্য ভিজিটর হিসেবে থিমটা সহজে কানেক্ট করা যায়। আমাদের এখানে মেয়েদের ঈদ কালেকশনে ইন্টারন্যাশনাল কালার ট্রেন্ড আংশিক দেখা গেছে, তবে ও রকম নির্দিষ্ট থিম কানেক্ট করা যায়নি। যেমন মেয়েদের লং টপ ও প্যান্টে শরবেট, প্যাস্টেল টোন গ্লোবাল ট্রেন্ডে সচরাচর থিমেটিক ওয়েতে সিরিজ আকারে দেখা গেলেও সালোয়ার-কামিজের ঈদ ট্রেন্ডে ফ্যাশন ব্র্যান্ডগুলো সেভাবে চিন্তা করেনি। হ্যাঁ, বৈশ্বিক ট্রেন্ডের মতো মেয়েদের হলুদ ব্যাগ আমাদের ট্রেন্ডেও আছে।
একই ভাবে এক্সেসরিজে পপ ব্লু কালারের প্রভাব রয়েছে। সাদা লেডিস নি হাই বুট ফ্যাশন সিটিগুলোয় ফাস্ট ফ্যাশন এবং ক্ল্যাসিক ফ্যাশন হিসেবে আলাদা গুরুত্ব পাচ্ছে, আমরা সেখানে ট্রেন্ডে নেই বললেই চলে। ছেলেদের পোশাকে শ্যামব্রেই শার্টের মতো ফেড কালারগুলোর নিশ একটা কালেকশন ঈদ ট্রেন্ডে রয়েছে। লেডিস ক্যাজুয়ালে ইয়েলো আর ক্যামেল কালার ব্লেন্ড গ্লোবাল ট্রেন্ডে এখন অ্যাভেইলেবল হলেও ঈদ কালেকশনে তা কমই চোখে পড়ে।
কিছু প্যাটার্ন
ফোক ইনস্পায়ার্ড কোটের প্যাটার্ন আমদের লেডিস কালেকশনে দেখা যায়। ছেলেদের তেমনি নিশ কালেকশনে ছিল শর্ট স্লিভ হেনলি এবং হেনলি ইনস্পায়ার্ড টপ। গ্লোবাল এবং লোকাল মিলিয়ে আর সব আগের মতোই অপরিবর্তনীয়।
অর্নামেন্টেশন ট্রেন্ড
এখানেও ফোক ইনস্পায়ার্ড কোটের মতো মোটিফ আর ডিজাইন রয়েছে। বিশেষ করে মেয়েদের লং ও মিডিয়াম টপগুলোয় এই ধরনের অর্নামেন্টেশন বেশি দেখা যায়। ছেলেদের গ্লোবাল ট্রেন্ডে অলওভার প্রিন্ট শার্ট এখন চলছে, সেই জায়গায় পিছিয়ে নেই দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোও। সঙ্গে বরাবরের মতই চিনো। কিন্তু ছেলেদের বটমে লাইট-ওয়েট ডেনিম এখনো আমাদের ট্রেন্ডে মিসিং। খুব কম ফ্যাশন ব্র্যান্ডের কালেকশনেই লিনেন শার্ট দেখা যায়। মেয়েদের চকচকা হাই বুট তেমন ট্রেন্ডি হয়নি এবারের ঈদ কালেকশনে। এখানে বরং মেয়েদের সাবকনিনেন্ট শু ট্রেন্ডই চলমান। তবে আন্তর্জাতিক ফ্যাশনের মতো ছেলেদের শু ট্রেন্ড মোটামুটি একই আছে।
এক্সেসরিজে গ্লোবাল-লোকাল মিক্সড আপ
আমাদের যেকোনো উৎসবে ট্রেন্ডে কিছু অংশ নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির প্রভাব থাকে, যা অধিকাংশ সময় আমাদের ফ্যাশন অনুষঙ্গ দিয়ে উপস্থাপন করা হয়। আর ক্যাজুয়াল ব্যাগ-জুতার বেলায় বেশির ভাগই আন্তর্জাতিক ট্রেন্ডের অনুসারী। এর মধ্যে ব্যতিক্রম ফ্রিঞ্জ শোল্ডার ব্যাগ। ফ্রিঞ্জ শোল্ডার ব্যাগ এখন ফাস্ট ওয়ার্ল্ডে ট্রেন্ড। মেয়েদের এক কাঁধে ঝুলিয়ে রাখা ফ্রিঞ্জওয়ালা এসব সাইড ব্যাগ বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ডগুলোর ঈদ কালেকশনে খুব কমই দেখা গেছে।
সব মিলিয়ে ২০২১ সালের ঈদ ট্রেন্ড আমরা একরকম উৎপাদন করেছি। উৎপাদন করেছি বলতে গ্লোবাল-লোকাল ব্লেন্ড করে মোডিফায়িং ফোকাস ডেভেলপ করেছি। সেখানে ডিজাইনিংয়ে নিজস্বতা থাকলেও অনেক ক্ষেত্রে ক্রেতা মনোভবের কথা মাথায় রেখে আপস করতে হয়েছে। ফলে নিজস্বতা বা ইনডিভিজুয়্যাল ট্রেন্ড হয়ে উঠতে ব্যর্থ হয়েছে। তাই কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক মানের হয়ে ওঠা হয়নি। একই ভাবে পুরোপুরি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতিকে সামনে রেখে নতুন কোনো ট্রেন্ডও সেট করা যায়নি।