আলিয়া-রণবীরের বিয়েতে অতিথিরা কে কী পরেছিলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের জনপ্রিয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে রাজকীয় লুকে দেখা দিয়েছেন এই মুহূর্তে নেট দুনিয়ার সবচেয়ে আলোচিত বর-কনে রণবীর কাপুর ও আলিয়া ভাট। অবশ্য বিয়ের দিন ছাড়া আর প্রায় সব পোশাকের দায়িত্ব পড়েছিল মনীষ মালহোত্রার ওপর। আগত অতিথিরাও পরেছেন মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাক। বলিউডের জনপ্রিয় এই দুই ডিজাইনার মিলেই ‘নামিয়েছেন’ হাইপ্রোফাইল এই বিয়ে। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।
আলিয়া ভাটের লেখক বোন শাহীন ভাট পরেছিলেন সফট পিঙ্কের ওপর লাইট গোল্ডেন রঙের লেহেঙ্গা। লেহেঙ্গাটির  ডিজাইন করেছেন মনীষ মালহোত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আলিয়া ভাটের সঙ্গে সৎবোন শাহীন ভাটের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আলিয়া ভাটের গায়েহলুদের লেহেঙ্গাটি মনীষ মালহোত্রার ডিজাইন করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কনের জন্য বিশেষভাবে যে পোশাকগুলো ডিজাইন করেছিলেন মনীষ, আলিয়ার পরনের ফিউসিয়া পিঙ্ক রঙের লেহেঙ্গাটি তারই একটি, ছবিতে আলিয়ার সঙ্গে শাহীন ভাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কারিশমা কাপুরের কমলা আর অফ হোয়াইট রঙের শাড়িটিও মনীষ মালহোত্রার নকশা করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
রণবীর আর আলিয়ার মেহেদি অনুষ্ঠানে করণ জোহর পরেছিলেন হলুদ শেরওয়ানি। এর ওপরে মিররের কাজ করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিয়েতে করণ পরেছিলেন এই গোলাপি শেরওয়ানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সব্যসাচীর পোশাকে আলিয়া ও রণবীর, মাঝখানে কারিশমার পরনে মনীষ মালহোত্রার নকশা করা শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আলিয়ার মেহেদিতে কারিনা কাপুর পরেছেন কাশ্মীরি এই লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিয়েতে কারিনা কাপুর পরেছেন এমব্রয়ডারি আর অরগ্যাঞ্জার কাজের বেবি পিঙ্ক রঙের শাড়ি, ছবিতে কারিনা ও করণের যুগলবন্দী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অন্যান্য বলিউড তারকার চেয়ে বেশ ভিন্নতার ছোঁয়া ছিল আলিয়ার বিয়ের পোশাকে। তাই তাঁর শাড়ি আর বিয়ের সাজ দেখে প্রশংসায় মেতেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়ি। গোটাপট্টির কারুকাজের বদলে শাড়ি ও হাতে বোনা টিস্যু ওড়নায় সোনালি জরি ও চুমকির কাজ। বিয়ের প্রজাপতি আঁকা সোনালি ব্লাউজে। মাথায় ছিল তারকা পোশাকশিল্পী সব্যসাচীর নকশা করা ভেল। চুল খোলা। মাথার ওড়নায় গোটা গোটা রোমান হরফে লেখা ছিল, বিয়ের তারিখ: ১৪ এপ্রিল ২০২২। এই ছিল আলিয়ার বিয়ের সাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুরের চুমকির কাজের এই শাড়িটিও মনীষ মালহোত্রার ব্র্যান্ডের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
চুল খোলা। আলিয়া পরেছিলেন সব্যসাচীর হেরিটেজ গয়না, যাতে ছিল আনকাট হিরে ও মুক্তা বসানো। আলিয়া ছিলেন একেবারেই নো মেকআপ লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অন্যদিকে রণবীর পরেছিলেন আইভরি রঙের সিল্ক শেরওয়ানি, সঙ্গে হিরে বসানো বোতাম, সিল্ক অরগ্যাঞ্জা টোপর ও শাল। শালে ছিল জরির এমব্রয়ডারির কাজ। বেলি ফুলের কলি আর জিপসি ফুল দিয়ে তৈরি বরমালাটাও ছিল অন্য রকম
ছবি: ইনস্টাগ্রাম থেকে