ঈদপোশাকে নতুন ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>শহুরে জীবনে চলতি পথের দুপাশের দোকানগুলোর আলোকসজ্জা, নতুন পোশাকে সাজানো পুতুল দেখলে বোঝা যাচ্ছে ঈদের পোশাক চলে এসেছে। বৃষ্টি আর গরমের মধ্যেই হবে এবারের ঈদের আনন্দ। পোশাকেও থাকছে এই সময়ের ধারা। সুতি থেকে শুরু করে সিল্ক—সবকিছুতেই এবার বর্ণিল ছোঁয়া।
ঈদের শাড়ির নকশায় উজ্জ্বল রং দেখা যাবে। নকশার এই আয়োজনে মডেল হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পোশাক: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন, স্থান কৃতজ্ঞতা: অরা স্টুডিও
ঈদের শাড়ির নকশায় উজ্জ্বল রং দেখা যাবে। নকশার এই আয়োজনে মডেল হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পোশাক: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন, স্থান কৃতজ্ঞতা: অরা স্টুডিও

যা কিছু ব্যতিক্রমী
নানা ছাঁটের পালাজ্জো এবারে ঈদ ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য। প্যান্টের মধ্যে টিউলিপ ও এক ছাঁটে তৈরি সোজা বা স্ট্রেট প্যান্ট বেশ দেখা যাচ্ছে। ডিভাইডারের সংখ্যাও বেড়েছে। পালাজ্জোর মধ্যে ঘের থাকবে অনেক। প্রথম দেখায় মনে হবে স্কার্ট।

গরমের কারণে সাদা রঙের পোশাকের চাহিদা থাকবে এবারও। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারাজ
গরমের কারণে সাদা রঙের পোশাকের চাহিদা থাকবে এবারও। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারাজ

গত বছর কামিজের সঙ্গে কোটির চল ছিল বেশ। এবার হুবহু সেই কোটি নেই, তার রূপ খানিকটা পাল্টেছে, রংও। কে ক্রাফটের ডিজাইনার শাম্মী খান জানালেন, এ বছর একটু গাঢ় রঙে বেশি জোর দেওয়া হয়েছে। মূলত টার্কিশ নীলটাই বেশি ব্যবহৃত হয়েছে।
কোটিগুলো একটু লম্বা হয়েছে, তাতেও গাঢ় রঙের প্রাধান্য। এই ঈদে টুপিস এবং লেয়ার করে পোশাক পরার চল দেখা যাবে। টু পিসের পোশাকগুলোর সঙ্গে মূলত লম্বা কোটি থাকবে। লেয়ার করা পোশাকগুলোর নিচের অংশটি লম্বা হবে বেশ। ওপরের অংশ হবে কিছুটা খাটো। সঙ্গে থাকছে প্যান্ট বা পালাজ্জো। কামিজের সামনে কাটা থাকবে লম্বা করে। কামিজে, কুর্তায় উঁচু-নিচু কাট থাকবে এবারও। এর পাশাপাশি পাোশাকে কুঁচির ব্যবহার থাকবে। এসবের বাইরে স্কার্ট ও গাউন থাকবে এবারের ঈদে।

গরমের কারণে সাদা রঙের পোশাকের চাহিদা থাকবে এবারও। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারাজ
গরমের কারণে সাদা রঙের পোশাকের চাহিদা থাকবে এবারও। পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারাজ

সালোয়ার-কামিজে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গলা ও হাতায়। এবার অফ শোল্ডার বা কাঁধ থেকে একটু নামানো সালোয়ার–কামিজও খুঁজছেন অনেকে। আবার পাঞ্জাবি গলা এবং হাইনেকের কামিজের প্রতিও আগ্রহ দেখা যাচ্ছে। হাতা কাটা, লম্বা হাতা, কনুই পর্যন্ত হাতার চল দেখা যাবে। ফ্যাশন হাউস আইকনিকের স্বত্বাধিকারী তাসলিমা মলি বলেন, হাতায় এবার ঢোলা কাট বা চোস্তের মতো কুঁচি কিংবা বাটন দেওয়া থাকবে।
দেশি ও বিদেশি ডিজাইনের মিশেলও এবারের অন্যতম ধারা। মিক্সড প্যাটার্নে ও ট্রপিক্যাল মোটিফে তৈরি শিফনের মেঝে ছোঁয়া গাউন এবং ঢিলে খাটো টপের সংগ্রহও আছে এবার কিছু ফ্যাশন হাউসে। অফ শোল্ডার টপ বেশি দেখা যাচ্ছে। মুমু মারিয়ার প্রধান ডিজাইনার মারিয়া সুলতানা বললেন, গোলাপি, বাঙ্গি ও বেগুনির শেডগুলো এবার বিদেশি ধাঁচের পোশাকে বেশি দেখা যাবে। এর বাইরে নীলের বিভিন্ন শেড, লাল, হলুদ, সাদা, কালো প্রভৃতি রংও দেখা যাচ্ছে।
বাজার ঘুরে আর ডিজাইনারদের সঙ্গে কথা বলে জানা গেল, এবারের ঈদ-সংগ্রহের পোশাক সেজে উঠবে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রঙে। পটভূমিতে সাদাও দেখা যাবে বেশ। গরমের কারণে আরামের বিষয়টা থাকছে উপকরণে।
রোদ-বৃষ্টির সময় বলে এবার ভারী বুননে নয়, আরামে বেশি জোর দিতে দেখা যাচ্ছে ফ্যাশনের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে। আরামদায়ক কাপড় এবং ঝলমলে রোদের মতো উজ্জ্বল নকশা দেখা যাবে ঈদের ট্রেন্ডে।

শাড়িতে সময়ের কাজ
এই ঈদে শাড়ি বেশ সাদামাটাই থাকছে। দেশি শাড়ির প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। এটা একটা ভালো দিক। এমনটাই মনে করছেন টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মুনিরা এমদাদ। পাশাপাশি মসলিনের ওপরে ফুলেল নকশার উজ্জ্বল এমব্রয়ডারি করা কিছু শাড়িও থাকছে।
শাড়িতে এমব্রয়ডারি ছাড়াও এবার প্রিন্টের চল বেশ দেখা যাবে। টাই-ডাই করা হচ্ছে অনেক। এক পাশ চিকন, এক পাশ মোটা পাড়ও বেশ নজর কাড়ছে।

সালোয়ার-কামিজে দুই-তিন লেয়ার নিয়ে এসেছে নতুনত্ব। পোশাক: আড়ং
সালোয়ার-কামিজে দুই-তিন লেয়ার নিয়ে এসেছে নতুনত্ব। পোশাক: আড়ং

ঈদে নুসরাত ফারিয়া
অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঈদের দিনে সালোয়ার-কামিজেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য। তিনি বললেন, ‘সকালে সুতির সালোয়ার-কামিজই পরব এবং সেটা হবে উজ্জ্বল কোনো রঙের, এবারের ট্রেন্ডের সঙ্গে মেলানো। বিকেলে আমার নতুন সিনেমা বস ২-এর হল পরিদর্শনে যাব। তখনো সালোয়ার-কামিজই পরতে চাই। হালকা হাতের কাজ করা থাকবে। সেখানেও উজ্জ্বল রং বেছে নেব।’

সালোয়ার-কামিজে দুই-তিন লেয়ার নিয়ে এসেছে নতুনত্ব। পোশাক: আড়ং
সালোয়ার-কামিজে দুই-তিন লেয়ার নিয়ে এসেছে নতুনত্ব। পোশাক: আড়ং

দিন কিংবা রাতের দাওয়াত—খুব হালকা মেকআপ নেবেন নুসরাত ফারিয়া। তরল ফাউন্ডেশন ব্যবহার করবেন। কনসিলারের কাজও হয়ে যাবে এতে। উজ্জ্বল রঙের লিপস্টিক আর চোখে থাকবে হালকা মাসকারা। ইদানীং টিপ আর নথ খুব ভালো লাগছে তাঁর। ঈদের দিন এ দুটোই পরবেন বলে জানালেন। চুল ব্লো ড্রাই করে বিচ কার্ল করবেন। শাড়ি পরলে সেটা হবে সাদামাটা। তবে ভারী কাজের ব্লাউজ পরবেন শাড়ির সঙ্গে।

টপের গলায় ফ্রিলের কাজ দেখা যাবে
টপের গলায় ফ্রিলের কাজ দেখা যাবে

সুতির সঙ্গে সিল্ক মসলিনও আছে
সুতি কাপড় আরামের, তবুও এটি ভিজে যায় দ্রুত। শুকানোর পরে কুঁচকে আসে। টাঙ্গাইলের সুতির পাশাপাশি ভয়েল, অ্যান্ডি সিল্ক, হাফ সিল্কের কাপড় বেশি দেখা যাচ্ছে। এদিকে দেশেও ভালো মানের লিনেন তৈরি হচ্ছে আজকাল। কথা প্রসঙ্গে জানালেন অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ। ঈদের জন্য এবার এসব উপকরণে বিভিন্ন প্যাটার্নের এমব্রয়ডারি ও ব্লক করা টিউনিকের মতো কামিজ ও লং টপ এনেছেন তাঁরা।

গাউনে থাকবে উঁচু-নিচু কাটছাঁট। পোশাক: মুমু মারিয়া
গাউনে থাকবে উঁচু-নিচু কাটছাঁট। পোশাক: মুমু মারিয়া

তবু উৎসব বলে কথা। তাই সিল্ক, হাফ সিল্ক ও মসলিনের মতো কাপড়গুলোও উঠে এসেছে এবার কামিজে। সালোয়ারে বেশ কিছু বৈচিত্র্য দেখা গেলেও কামিজের দৈর্ঘ্য লম্বাই থাকছে। আড়ংয়েও মসলিনের বেশ বড় সংগ্রহ রয়েছে এবার। তাদের ডিজাইন দলের কাছ থেকে জানা গেল, মসলিনের কামিজগুলো লম্বা ধাঁচের, তাতে ফুলেল মোটিফ। বাজারে কাঁথা ফোঁড়ের পোশাকও বেশ দেখা যাচ্ছে।