এই বাংলাদেশি ডিজাইনারের পোশাক পরেন বলিউড তারকা মালাইকা অরোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি ডিজাইনারদের তালিকার প্রথম দিকেই থাকবে সারা করিমের নাম। এক যুগের বেশি সময় ধরে ‘সারা করিম’ ব্র্যান্ড নিয়ে চলেছেন তিনি। যদিও পোশাকের এই ব্যবসা তিনি শুরু করেননি। শুরু করেছিলেন তাঁর নানিশাশুড়ি। কারিগরদের পাশে থেকে তাঁদের কাজকে তুলে ধরার জন্য প্রায় ৩৭ বছর আগে কাপড় আর ডিজাইন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই ঐতিহ্যই নতুন নাম আর আঙ্গিক দিয়ে বহন করছেন সারা। প্রায়ই তারকাদের জন্য পোশাকের ডিজাইন করেন তিনি। ইদানীং ব্রাইডাল কালেকশনে প্রায়ই উচ্চারিত হয় সারা করিমের নাম। ছবিতে জেনে নেওয়া যাক এই ডিজাইনার ও তাঁর ডিজাইন নিয়ে নানা কথা।
১ / ১০
গায়েহলুদ আর বাগদান অনুষ্ঠানে সারা করিমের ডিজাইন করা পোশাক পরেছিলেন বিদ্যা সিনহা মিম। গায়েহলুদে নীল জরির এমব্রয়ডারি করা এই লেহেঙ্গা পরেছিলেন মিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
বাগদানের দিন মিম পরেছিলেন রুপালি এই লেহেঙ্গা। সমাদৃত হয় পোশাকটির ডিজাইন ও মিমের এই লুক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
ব্রাইডাল কালেকশনের জন্য অনেকেই নিঃসঙ্কোচে হাত বাড়ান সারা করিমের দিকে। সারা এ ক্ষেত্রে শাড়ি আর সালোয়ার কামিজের মাঝামাঝি যা কিছু ট্রেন্ডে চলছে, সেগুলোকেই নিজস্ব ঢঙে তুলে ধরার মাধ্যমে জায়গা করে নিয়েছেন। উচ্চমধ্যবিত্তদের ভারত থেকে বিয়ের শপিং করার প্রবণতা কমার পেছনে তাঁর অবদান গুরুত্বপূর্ণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
সারা করিমের ব্রাইডাল আউটফিটের মডেল হয়েছেন নুসরাত ফারিয়া। মেকআপ করেছেন কানিজ আলমাস খান। আর গয়নাগুলো নেওয়া হয়েছে জুয়েলারি শপ জারওয়া হাউস থেকে। সারা করিম জানান, ক্রেতারা তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিয়ের পোশাকের সঙ্গে কেমন গয়না আর মেকআপ মানাবে, সেই বিষয়েও ক্রেতাদের পরামর্শ দেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ডেস্কে বসে লিখছেন সারা করিমের নানি। ছবিটি ১৯৪০–এর দশকের শুরুর দিকে ভারতের কলকাতায় তোলা। ফ্যাশনে তাঁর অন্যতম প্রেরণা এই নারী। যদিও নারী শাশুড়ির অবদানও অনস্বীকার্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
সারা করিমের লেহেঙ্গায় পিয়া জান্নাতুল। গয়নাগুলো জুয়েলারি আর ঘড়ির ব্র্যান্ড আমিসে থেকে নেওয়া। ডিজাইনের ক্ষেত্রে সারা করিম যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তা হলো, পোশাকটি পরতে তিনি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। নবীন ডিজাইনারদেরও এই কথাই বলেন সারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বলিউড তারকা ও মডেল মালাইকা অরোরাও পরেছেন সারা করিমের পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন শিলা যেবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’–এর মুকুট জেতেন, সেবার চূড়ান্ত পর্বে সেরা দশের পোশাক ডিজাইন করেছিলেন সারা করিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
সারা করিমের ডিজাইন করা ঘাগরায় বৌয়ের সাজে মিম মানতাশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
নিজের বিয়েতে সারা করিম। ছবিটি ১৯৯৯ সালে ভারতের কলকাতায় তোলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে