এক রঙে উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরঙা শার্টে থাকছে কলার ও হাতের নকশায় বৈচিত্র্য, মডেল: ইমরান ও সোহেল, শার্ট: ইজি, ছবি: সুমন ইউসুফ
একরঙা শার্টে থাকছে কলার ও হাতের নকশায় বৈচিত্র্য, মডেল: ইমরান ও সোহেল, শার্ট: ইজি, ছবি: সুমন ইউসুফ
মডেল: ইমরান ও সোহেল, ছবি: সুমন ইউসুফ
মডেল: ইমরান ও সোহেল, ছবি: সুমন ইউসুফ

চেক বা প্রিন্টের চল তো আছেই। ছেলেদের ফ্যাশনে একরঙা শার্টের জনপ্রিয়তাও চিরন্তন। তবে একরঙা মানেই কিন্তু একঘেয়ে নয়। রং, নকশা, কাট সবকিছুতেই আছে বৈচিত্র্য। যাঁরা সব সময় টি-শার্ট পরতে পছন্দ করেন না, তাঁরা এ সময় বেছে নিতে পারেন একরঙা ক্যাজুয়াল শার্ট। 

কনট্রাস্ট রঙের কাপড়ের পাইপিং থাকছে শার্টে
কনট্রাস্ট রঙের কাপড়ের পাইপিং থাকছে শার্টে

ফ্যাশন হাউস ব্যাঙ-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, ‘একরঙা শার্টের আবেদন সব সময়ের। আজকাল এমন শার্টের মধ্যে উজ্জ্বল রংগুলোই বেশি পছন্দ করছেন তরুণেরা। এই শার্টের সঙ্গে কালার কনট্রাস্ট করে প্যান্ট পরলে বেশ স্টাইলিশ দেখাবে।’ ক্যাজুয়াল এক রঙের শার্টের মধ্যে সুতির চলই বেশি। তবে সুতির একরঙা শার্ট পরলে অনেক সময় কিছুক্ষণ চলাফেরা করলে শার্টে ভাঁজ পড়ে যায়। তাই বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। ফ্যাশন হাউস ইজির পরিচালক ও ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, এক রঙের শার্টের ভেতরে অনেক সময় রঙিন কাপড়ের ছোট ছোট নকশা থাকে। রাতের পার্টিতে এমন শার্ট পরতে পারেন। একরঙা শার্ট হলে কলারের নিচের দিকে ও হাতার গুটিয়ে রাখা অংশে অন্য রং থাকতে পারে। শার্ট যদি উজ্জ্বল রঙের হয় তাহলে কলার ও হাতার অংশে একটু গাঢ় রং মানাবে; জিনস, চেক বা প্রিন্টের চলও দেখা যাচ্ছে।
ফ্যাশন হাউস জেন্টল পার্ক ডিজাইনার দলের মতে, ‘শার্টের ফিটিংয়ে আজকাল স্লিম ফিট ও চাপা ফিট বেশি জনপ্রিয়। ঢিলেঢালা শার্টের চল তেমন নেই।’ তবে এর ফলে বিপাকে পড়েছেন যাঁদের গড়ন একটু ভারী। পেটে মেদ থাকলে চাপা শার্ট পরলে ভালো দেখাবে না। তাই একটু ঘুরেফিরে নিজের সঙ্গে মানানসই এমন শার্ট কিনে নিন। কেনার আগে অবশ্যই পরে দেখুন। গাঢ় রংও বেছে নিতে পারেন।
শার্ট ইন করে পরলে বেল্টটা একটু বাহারি ধাঁচের হতে পারে। নানা উজ্জ্বল রঙের চিকন বেল্ট পরতে পারেন। শার্টের সঙ্গে বেল্টের রঙের মিল না-ও থাকতে পারে।
শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যাচ্ছে। সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রং যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ।
একরঙা ক্যাজুয়াল শার্টের সঙ্গে নীল জিনসের প্যান্ট তো পরা যাবেই, খাকি প্যান্টও মানাবে। সাদা, হালকা নীল রঙের শার্টের সঙ্গে পরতে পারেন মেরুন, সবুজ রঙের প্যান্টও। পায়ে ফরমাল শু বা স্যান্ডেল কোনোটাই নয়, বরং বেছে নিন লোফার। এ ছাড়া স্ট্র্যাপওয়ালা স্যান্ডেল পরতে পারেন।

.
.

শার্টের দরদাম
এক রঙের শার্টের দাম নির্ভর করছে এর মানের ওপর। বিভিন্ন ফ্যাশন হাউসে কিনতে চাইলে দাম পড়বে ৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। এ ছাড়া মার্কেটের সাধারণ দোকানগুলো থেকে কেনা যাবে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে।
যেখানে পাবেন
ক্যাটস আই, একস্ট্যাসি, জেন্টল পার্ক, ব্যাঙ, ইজি, মেনজ ক্লাব, ইয়েলো, ওটু, ফ্রিল্যান্ড, স্মার্টেক্সসহ নানা ফ্যাশন হাউসে। এ ছাড়া পাবেন ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, নুরজাহান সুপার মার্কেট, গ্লোব, বঙ্গবাজার, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, প্লাজা এআর, সীমান্ত স্কয়ারসহ নানা স্থানে।