এবার কিনুন পাঞ্জাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুতির পাঞ্জাবি চলছে বেশি। পাঞ্জাবি: আড়ং
সুতির পাঞ্জাবি চলছে বেশি। পাঞ্জাবি: আড়ং
একরঙা পাঞ্জাবির ওপর কটি ভালো মানাবে। পাঞ্জাবি: ওটু
একরঙা পাঞ্জাবির ওপর কটি ভালো মানাবে। পাঞ্জাবি: ওটু
মডেল: ফারহান ও ইমরান, পাঞ্জাবি: লা রিভ ও লুবনান, ছবি: নকশা
মডেল: ফারহান ও ইমরান, পাঞ্জাবি: লা রিভ ও লুবনান, ছবি: নকশা
পাঞ্জাবি: লুবনান
পাঞ্জাবি: লুবনান

কেনাকাটা শেষের দিকে! এবার তাহলে ঘুরে দেখুন পাঞ্জাবির বাজার। ছেলেদের ঈদের পোশাক হিসেবে পাঞ্জাবির আবেদন এখনো অটুট। যে কারণে পাঞ্জাবির রং–নকশা নিয়ে নিরীক্ষা চলছে এবারও। এবার পাঞ্জাবি তৈরির সময় ফ্যাশন ডিজাইনারদের ভাবনায় ছিল ‘সামার ঈদ’ বিষয়টা। তাই গরমের কথা মাথায় রেখেই পাঞ্জাবির কাপড় ও রং বেছে নেওয়া হয়েছে। ভারী কাজ এড়িয়ে সাদামাটা ভাব রাখা হয়েছে তাতে।
‘বড় কোনো পরিবর্তন থাকছে না এবারের ঈদ পাঞ্জাবিতে। গত বছরের মতো এবারও ঈদ বর্ষাকালে। তাই সুতি কাপড় আর হালকা রং—এই দুটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে।’ বললেন ফ্যাশন হাউস লুবনানের ডিজাইনার জাহাঙ্গীর আলম। তবে তরুণদের কথা ভেবে পাঞ্জাবিতে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে। তরুণদের পাঞ্জাবিতে এবারের ধারা স্লিম ফিট আর সেমি লম্বা। তবে রেগুলার ফিট, হেরিটেজ, টিউন ফিট, কলি কাট, শেরওয়ানি কাটসহ নানা ধরনও আছে।

পাঞ্জাবি: লা রিভ
পাঞ্জাবি: লা রিভ

পাঞ্জাবির রং ও কাপড়
এবার পোশাকে হালকা রং দেখা যাচ্ছে। টকটকে লাল নয়; লালচে, হালকা গোলাপি, হালকা সোনালি, সাদা, হালকা নীল, হালকা কমলা, লেবু রং, সমুদ্রের নীলের মতো কোমল রংগুলো জায়গা করে নিয়েছে। কাপড়ের ক্ষেত্রে সুতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
ফ্যাশন হাউস ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল বলেন, ‘গরম বলেই সুতির পাঞ্জাবি বেশি করা হয়েছে। তা ছাড়া লিনেন, তসর, অ্যান্ডি সুতি বা সিল্কও থাকছে। পাঞ্জাবির ওপর কটি পরলে যাতে গরম না লাগে, তাই কটির কাপড়েও সুতি রাখা হয়েছে।’ টাই–ডাই, মোম বাটিক বা কুল ডাই করা কাপড়ে তৈরি পাঞ্জাবিও এই সময়ের উপযোগী।

এবার যেমন নকশা
ঈদের পাঞ্জাবির নকশায় বিশেষ কাজ বলতে জারদৌসি, হাতের কাজ, স্ক্রিনপ্রিন্ট, মখমল বা কাতান কাপড়ের প্যাচওয়ার্ক দেখা যাচ্ছে। একরঙা পাঞ্জাবির বুকে, কলার, প্লেট বা হাতার মহুরিতে কর্ড পাইপিন, ভিন্ন রঙের কাপড় বা হাতের কাজ দেখা যাচ্ছে। ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস বলেন, ‘বুকে পকেট, কাঁধে বেল্ট বা শেরওয়ানি কাটের মতো এই সময়ের ট্রেন্ড বুঝেই পাঞ্জাবি কেনা উচিত তরুণদের।’