এবার পূজায় নিত্য উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্য উপহারের পূজা সংগ্রহ
ছবি: আজিম এলাহি, নিত্য উপহার

এবার পূজায় ফ্যাশন হাউস নিত্য উপহারে এসেছে চারটি নতুন ডিজাইনের টি-শার্ট ও শাড়ি। ‘ত্রিশূল’ শিরোনামে শাড়ি আর ছোট ও বড়দের জন্য টি-শার্ট ডিজাইন করেছেন শিল্পী ধ্রুব এষ। ‘মঙ্গলময়ীর হাত’ ও ‘দুর্গা ৭’ শিরোনামে দুটি টি-শার্ট ডিজাইন করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। এ ছাড়া চিত্রশিল্পী যামিনী রায়ের আঁকা নিয়ে ‘দুর্গা ৬’ শিরোনামে আরেকটি নতুন টি-শার্টও থাকছে বড়দের জন্য।

শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, শাহেদ হিজল, মোস্তাফিজ কারিগর ও অনাহিদ জাফরির ডিজাইনে দারুণ সব টি-শার্ট পাওয়া যাবে এবার পূজায়।

বড়দের টি-শার্টের দাম ৩৯০ টাকা, ছোটদের ২৫০ টাকা এবং শাড়ির দাম ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে।