ঐতিহ্যে অভিজাত বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিয়ের দিনে জামদানিতে কনের সাজে ফুটে ওঠে ঐতিহ্য আর আভিজাত্যের রূপ। টাঙ্গাইল শাড়ি কুটিরের স্বত্বাধিকারী মনিরা ইমদাদ জানান, বিয়েতে কনের জামদানি আর ওড়নার নকশায় যুক্ত হচ্ছে নতুন নতুন মোটিফ। তাঁদের জামদানি ওড়নার বিশেষত্ব হলো, এ ধরনেরর ওড়না শুধু একটি নকশারই হয়ে থাকে।
এদিকে শুধু লাল, গোলাপি বা মেরুন রঙেই নয়, এখন সাদা শাড়িতেও বউ সাজছেন কনেরা। এমদাদ হকের নকশা করা শাড়িটি ছিল এমন রঙের। চওড়া মেরুন পাড়ের খাঁটি সিল্কের সাদা শাড়িটির জমিনজুড়ে ছিল চুমকির কাজ। ওড়নাটা ছিল মসলিনের। আর জমকালো বেনারসিতে ঐতিহ্যবাহী সাজে কনে তো ছিলেনই।
ফ্যাশন শোতে বরের পোশাকের রঙেও দেখা গেল বৈচিত্র্য। ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল জানান, রঙের বৈচিত্র্য তো আছেই, পাশাপাশি নকশায়ও থাকছে ভিন্নতা। যেমন কালো রঙের শেরওয়ানিতে গলা আর হাতে থাকছে মেরুন সুতার কাজ। সঙ্গে থাকছে মেরুন রঙের পায়জামা। শেরওয়ানির রং আর নকশায় তৈরি হচ্ছে বরের নাগরা।
বিয়ের আয়োজনে ব্যবহার করা হয়েছে টাঙ্গাইল শাড়ি কুটির, মানিক বেনারসি, এমদাদ হক, ওটু ও লুবনানের পোশাক।
বিপ্লব সাহা জানান, শোলার মুকুট আর ফুলের মালা হিন্দু সম্প্রদায়ের বিয়ের প্রধান অনুষঙ্গ। এর সঙ্গে মিলিয়ে সিঁদুররঙা বেনারসিতে ফুটে ওঠে স্নিগ্ধ বউয়ের সাজ। হিন্দু সম্প্রদায়ের বিয়েতে বরের সাজে ধুতির সঙ্গে পাঞ্জাবিতে লাল রংটাই ফুটে উঠবে বেশি। ফ্যাশন শোর এ কিউতে পোশাক ও অনুষঙ্গ দিয়েছেন বিপ্লব সাহা।
খ্রিষ্টান সম্প্রদায়ের বিয়ের গাউন ও স্যুট দিয়েছে জাহিন খান ও ওটু। 
আদিবাসী বিয়েতে বর-কনের পোশাকও দেখানো হয়। পোশাক দিয়েছে রাঙামাটি ফ্যাশনপল্লি।
পুরো আয়োজনে ব্যবহার করা হয়েছে খুবসুরাত, অ্যারাবিয়ানস ও গোল্ডেন কালারের গয়না।

মডেল হয়েছেন কারিশমা, রাজ, মিথিলা, নাহিদ, নাবিলা, যায়েব, ইশা, শাওন, আহবাব, শাকিরা, হিমি, ইয়াসির, মুনা ও আজিম।
মডেল হয়েছেন কারিশমা, রাজ, মিথিলা, নাহিদ, নাবিলা, যায়েব, ইশা, শাওন, আহবাব, শাকিরা, হিমি, ইয়াসির, মুনা ও আজিম।