করণের জন্মদিনের পার্টি থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মে ছিল বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিন। সেই উপলক্ষে একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। আর সেই পার্টিতে উপস্থিত ছিল বলিউডের একটা বড় অংশ। বছরের সেরা ফ্যাশন আয়োজনের একটি হিসেবে ধরতে হবে এই আয়োজনকে। বলা হচ্ছে, ভারত থেকে যাঁরা কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারেননি, তাঁদেরও সান্ত্বনা জোগাবে এই আয়োজন। পাতা হয়েছিল লালগালিচা। আর দুই ধারে ছিল শত শত আলোকচিত্রী। সেখানে বলিউড তারকারা উপস্থিত হয়েছেন জীবনসঙ্গী, প্রেমিক, প্রেমিকা বা প্রিয় বন্ধুর হাত ধরে। চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।
১ / ২৩
ভিকি কৌশল উপস্থিত হয়েছেন মনীশ মালহোত্রার নকশা করা কালো স্যুট–প্যান্টে। সঙ্গী হয়েছে স্ত্রী ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২৩
এক ফ্রেমে অমৃতা অরোরা, কারিনা কাপুর ও মালাইকা অরোরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২৩
পিঠখোলা গোলাপি চুমকির গাউনে জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২৩
করণের জন্মদিনের পার্টিতে কারিনা কাপুর ও সাইফ আলী খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২৩
মনীশ মালহোত্রার নকশা করা নীল চুমকির শাড়িতে পার্টিতে যান টাবু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২৩
দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডাও ছিলেন মনীশ মালহোত্রার নকশা করা স্যুট–প্যান্টে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২৩
তামান্না ভাটিয়াও কান তেকে ফিরে অংশ নিয়েছেন করণ জোহরের পার্টিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ২৩
সত্তরের দশকের পার্টি ফ্যাশনকেই তুলে ধরলেন মাধুরী দীক্ষিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২৩
পার্টির অন্যতম হাইলাইট হয়ে থাকবে ৪৮ বছর বয়সী হৃতিক রোশন ও সাবা সুলতানা আজাদের উপস্থিতি। হৃতিকের সাবেক স্ত্রী সুজানও তাঁর বর্তমান প্রেমিককে নিয়ে উপস্থিত হয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২৩
ল্যাভেন্ডার গাউনে বাণী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২৩
সারা আলী খান আর ছোট ভাই ইব্রাহীম আলী খান এসেছিলেন একসঙ্গে, দুজনের পরনেই ছিল কালো পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ২৩
কৃতি শ্যানন উপস্থিত হয়েছিলেন ওয়াইনরঙা চুমকির ডিপ নেক মিনিড্রেসে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২৩
২২ বছর বয়সী সানায়া কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২৩
ক্রিমরঙা লম্বা হাতার চুমকির মিনিড্রেসে উপস্থিত ছিলেন শাহরুখপত্নী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান। অনেকের রায়, গৌরির পোশাকটিই সেরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২৩
টুইঙ্কেল খান্না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২৩
দীর্ঘ বিরতির পর দেখা মিলেছে রানী মুখার্জির, সঙ্গে বার্থডে বয় করণ জোহর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ২৩
বিচ্ছেদের পরও একসঙ্গে উপস্থিত হয়েছেন আমির খান ও কিরণ রাও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২৩
ক্যাটরিনা এসেছিলেন সাদার শুভ্রতায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২৩
কুয়েতি ডিজাইনার ইউসুফ আল জাশমির ডিজাইন করা চুমকি পুঁতির কাজ করা রুপালি বডিকন গাউনে দেখা দেন অনন্যা পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২৩
বাদ যাননি আনুশকা শর্মাও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২১ / ২৩
ঐশ্বরিয়া রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসব থেকে ঘুরে এসে অংশ নিয়েছেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে, সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২২ / ২৩
সবশেষে ঢুকেছেন সালমান খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৩ / ২৩
মনীশ মালহোত্রা ও করণ জোহর
ছবি: ইনস্টাগ্রাম থেকে