প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪ ও ৬ মে অনুষ্ঠিত হলো ‘মার্সিডিজ বেঞ্জ স্টাইলো এশিয়া প্যাসিফিক ফ্যাশন ফেস্টিভ্যাল’। এ উৎসবের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভুটান, থাইল্যান্ড, ফিলিপাইনের ১৪ জন ফ্যাশন ডিজাইনার তাঁদের তৈরি পোশাক প্রদর্শন করেন শোতে। বাংলাদেশ থেকে ডিজাইনার শৈবাল সাহা এ আয়োজনে অংশ নেন। শৈবাল সাহা বলেন, ‘এই শোতে মেয়েদের ১০টি পোশাক দেখিয়েছি আমি। পোশাকগুলোতে দেশি উপকরণ ব্যবহার করেছি। নকশিকাঁথার নানা মোটিফ আর শিবোরি কৌশলে নকশা করা হয়েছে।’ ফ্যাশন শোতে শৈবালের ডিজাইনে ছিল দুটি শাড়ি এবং আটটি পশ্চিমা পোশাক। আর সব কটিই ছিল নীল রঙের।