কে ক্র্যাফটের পূজা সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২
কে ক্র্যাফটের পূজা সংগ্রহ
ছবি: কে ক্র্যাফট

শারদীয় দুর্গাপূজা আনন্দময় করে তুলতে বিশেষ আয়োজন নিয়ে উপস্থিত কে ক্র্যাফট। পূজার দিনগুলোকে উৎসবমুখর করতে পোশাকেও থাকছে উৎসবের আমেজ। এই বিশেষ আয়োজনের রং, কাপড়ের মান ও বৈচিত্র্যপূর্ণ ডিজাইন ক্রেতাদের সন্তুষ্ট করবে।
সুতি, কোটা, লিনেন ও জর্জেটে তৈরি পোশাক অলংকৃত করা হয়েছে পৌরাণিক, মানডালা, মধুবনী, ফুল, প্রচলিত লোকজ মোটিফে। আর এসব মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ভরাট সেলাই, কাঁথাফোঁড়, কাশ্মীরি সেলাই, এমব্রয়ডারি, কারচুপির ব্যবহারে।

২ / ২
কে ক্র্যাফটের পূজা সংগ্রহ
ছবি: কে ক্র্যাফট

লাল, বিস্কুট, সোনালি, মেরুন, কমলা, অফ হোয়াইট, গোলাপি, নীল, বারগেন্ডি, বেগুনি রং প্রাধান্য পেয়েছে  এবারের পূজা সংগ্রহে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জসহ সকল আউটলেট এবং অনলাইন স্টোর kaykraft.com-এ পাওয়া যাচ্ছে  কে ক্র্যাফটের পূজা সংগ্রহ।