ক্যাডেট রস

দুই ক্যাডেট আবিদ আর রিফাত ডিনার করতে ডাইনিং হলের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে আসছিল কলেজের অ্যাডজুট্যান্টের গাড়ি! গভীর মনোযোগ দিয়ে
গল্প করতে করতে হাঁটলে যা হয়, গাড়িটাকে সাইড দিতে দেরি হয়ে

ল দুই বন্ধুর।
অতঃপর, অ্যাডজুট্যান্ট গাড়িতে বসেই দিেলন কষে একটা ধমক, ‘কী ব্যাপার
হেডলাইট শোনো না?’
ক্যাডেট জামান পিটি শুরুর প্রায় ১০ মিনিট পর পিটি গ্রাউন্ডে এল। তাকে দেখেই স্টাফ খেপে গেলেন। শাস্তি দেওয়ার জন্য কাগজে নাম লিখতে যাচ্ছিলেন দেখে জামান কাকুতি-মিনতি করতে শুরু করল, ‘হল থেকে বেরোতে গিয়ে সিঁড়িতে আছাড় খেয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে গিয়েছিলাম, স্টাফ!’ কৈফিয়ত শুনে স্টাফ আরও রেগে গিয়ে বললেন, ‘দোতলার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে নামতে তোমার ১০ মিনিট লাগল? কী মনে করো, আমরা কোনো দিন সিঁড়ি থেকে পড়িনি?’
সিলেট ক্যাডেট কলেজের ক্লাস নাইনের রুমটা ছিল প্রিন্সিপাল স্যারের অফিসের সবচেয়ে কাছে। একটু বেশি হইচই হলেই স্যার টের পেয়ে যেতেন। তখন আমরা ছিলাম ক্লাস নাইনে। ক্লাসে গণিত স্যারের আসতে দেরি হচ্ছিল, যথারীতি শুরু হয়ে গেল বিকট চেঁচামেচি! হইচই শুনে প্রিন্সিপাল স্যার প্রায় ছুটে এলেন আমাদের ক্লাসে। বললেন, ‘কী ব্যাপার, সবাই চেঁচামেচি করছ কেন? এখন কার ক্লাস চলছে?’ জনি দাঁড়িয়ে বলল, ‘স্যার, আমাদের!’
ক্লাস নাইনে থাকতে আমি একবার অফিশিয়ালি শাস্তি পেয়েছিলাম। কারণ হিসেবে নোটিশে লেখা ছিল—‘এই ক্যাডেট এমনভাবে হাঁটিতেছিল, যেন
সে নবাব!’
আমাদের কলেজের এক স্যারের প্রশ্ন শুনে হেসে ফেলল এক ক্যাডেট। বিষয়টা বুঝতে পেরে ওই ক্যাডেটের বিরুদ্ধে কলেজ প্রশাসনের কাছে নালিশ করলেন স্যার। যথারীতি তার শাস্তির ব্যবস্থা করা হলো। বিকেলে তার পাওনা শাস্তি দিচ্ছিলেন এক স্টাফ! তাকে জিজ্ঞেস করলেন, ‘তুমি স্যারের কথায় হেসেছিলে কেন? স্যার কী জিজ্ঞেস করেছিলেন?’ ক্যাডেটের জবাব, ‘স্যার জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশ কোন দেশে অবস্থিত?’ স্টাফ বললেন, ‘ছিঃ! এত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে পারোনি! আবার হাসো! লজ্জাও করে না?’