খবরের আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খবর: রাজধানীর পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
(প্রথম আলো, ৫ নভেম্বর, ২০১৪)
বাসে আগুন দিয়ে কী লাভ ওই সব দুর্বৃত্তের, বুঝি না!
ছি ছি! ওদের দুর্বৃত্ত বলছেন কেন? ওরা হয়তো ভেবেছে যেকোনো সময় আবার ‘ব্ল্যাকআউট’ হতে পারে! তাই অন্তত দুটো জায়গায় তো তারা আলোর ব্যবস্থা করল।
খবর: জাতীয় গ্রিড বিপর্যয়ের তদন্তে আরও সময় চাইবে কমিটি
(প্রথম আলো, ৫ নভেম্বর, ২০১৪)

.
.

তদন্ত করার জন্য কতটা সময় চাইতে পারে বলে তোর মনে হয়?
ফাইলটা চিরতরে হারিয়ে যেতে যতক্ষণ লাগবে, ততক্ষণ সময়ই চাইতে পারে। এর বেশি চাওয়ার কথা না!
খবর: অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি
(প্রথম আলো, ৫ নভেম্বর, ২০১৪)

.
.

দুঃখজনক! দুঃখজনক! ভাবা যায়, নিজের বাবার সাথে অপহরণ নাটক!
হুম, আসলেই দুঃখজনক! অপহরণ নাটক না সাজিয়ে অপহরণ সিনেমা সাজালে আরও বেশি টাকা দাবি করতে পারত! পালানোর জন্য আরও দুই ঘণ্টা সময়ও পেত।
খবর: ফেসবুকের কাছে ১৭টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার
(প্রথম আলো, ৫ নভেম্বর, ২০১৪)
একজন মহান ফেসবুকার হিসেবে আপনি কী মনে করেন? ফেসবুক ওই অ্যাকাউন্টগুলো সম্পর্কে সরকারকে কী তথ্য দেবে?
১৭টি অ্যাকাউন্টের কোনোটিতেই কোনো টাকাপয়সা পাওয়া যায়নি।
খবর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল, আইন অনুষদে ৯৮ শতাংশের বেশি অকৃতকার্য (প্রথম আলো, ৫ নভেম্বর, ২০১৪)
ওই ২ শতাংশ পরীক্ষার্থীকে দেখো৷ ওরা তো তোমাদের সাথেই পরীক্ষা দিল, নাকি?

দেখতে তো চাইছিলাম, ওরা দেখতে দেয়নি বলেই তো ফেল করলাম!