খেলার তারার সাজ পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন	জোবেরা রহমান লিনু ,আমিনুল হক,এনামুল হক বিজয়,নুরুল হাসান
তাসকিন জোবেরা রহমান লিনু ,আমিনুল হক,এনামুল হক বিজয়,নুরুল হাসান

খেলার মাঠের তারকা তাঁরা। একই ছাদের নিচে একত্র হয়েছিলেন রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ৩ জুন অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ক্রীড়া তারকাদের ঝলমলে উপস্থিতি। কী ছিল তাঁদের পোশাক-আশাক আর সাজসজ্জা—তার কিছু নমুনা দেখুন এখানে। 

মুশফিকুর রহিম ও তামিম ইকবাল
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল

নীল-কালোতে তারা দুই
হালকা গোলাপি শার্টের ওপরে নীল স্যুট পরেছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। পায়ে গাঢ় বাদামি জুতা। এদিকে ওপেনার তামিম ইকবাল পরেছিলেন কালো স্ট্রাইপের স্যুট। ভেতরে সাদা শার্ট। 

মাশরাফি
মাশরাফি

স্টাইলিশ তাসকিন
সাদা শার্টের ওপরে গাঢ় খয়েরি স্যুট। শার্টের কলারে খয়েরি ঝুল, সাদা-কালো ডোরাকাটা টাই। পকেট স্কয়ারটাও টাইয়ের সঙ্গে মেলানো। পায়ে বাদামি রঙের জুতা। হাইলাইট করা চুলে মোহাক স্টাইল। মুখে মিষ্টি হাসির ক্রিকেটার তাসকিন।

গয়নায় লিনু
টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু এসেছিলেন এই সময়ের থ্রিপিস পরে। কালো ইনার কাপড়ের কামিজের ওপরে লম্বা নেটের কটিতে ফুলের নকশা। নজর কেড়েছে পুঁতি, ধাতব ও সিরামিকের গয়না।

খুদে দাবাড়ু
খুদে দাবাড়ু ফাহাদ রহমান এসেছিল জিনসের ওপর ফেডারেশনের ব্লেজার পরে। ভেতরে সাদা টি-শার্ট। চুলটা স্পাইক করা। 

ফাহাদ রহমা
ফাহাদ রহমা

গোলাপি শার্টে বিজয়
গোলাপি শার্টের সঙ্গে এনামুল হক বিজয় পরেছিলেন কালো প্যান্ট।
সেমি ফরমাল নুরুল
তরুণ খেলোয়াড় নুরুল হাসান সমুদ্রের নীল রং বেছে নিয়েছিলেন শার্টে। তার সঙ্গে মিলিয়ে হালকা বাদামি প্যান্টে সেমি ফরমাল ​ি​ছলেন।

ক্যাজুয়াল অধিনায়ক

স্লিম ফিট নীল শার্টের সঙ্গে রাফ জিনস প্যান্ট, মুখে খোঁচা দাঁড়িতে ক্যাজুয়াল স্টাইলে ছিলেন অধিনায়ক মাশরাফি। পায়ে বাদামি জুতা। শার্টের হাতা গোটানো এক হাতে পরেছিলেন মেটালের ব্রেসলেট।