গাউনে গাউনে অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অস্কারে কে হলেন সেরা? কোন ছবিটা পেল সেরার উপাধি? এমন নানা প্রশ্নের উত্তর খোঁজার সঙ্গে কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় আসে। ‘কী পরলেন প্রিয় তারকা?’ ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসেছিল ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আসর। সেদিনের কথা মনে করিয়ে দিচ্ছি। পরিচালক, মডেল, অভিনয়শিল্পী, কণ্ঠশিল্পী—কেউ বাদ পড়েননি ভক্তদের নজর কাড়তে। গত কয়েক বছরের মতো এবারও ছিল গাউনের জয়জয়কার। কালো, লাল, সাদা, সোনালি আর ছাই রং উঠে এসেছে তারকাদের পরনে।
সূত্র: ভোগ, পিপল

শার্লিজ থেরন
ফরাসি পোশাক নির্মাতা ক্রিস্টিয়ান ডিওরের কালো গাউন পরেছিলেন শার্লিজ থেরন। কালো গাউনে ছিল ঝকঝকে সোনালি আভা।

নিকোল কিডম্যান
আরমানি প্রাইভের সোনালি পোশাকে দেখা গেছে নিকোল কিডম্যানকে।

হ্যালি বেরি
অ্যাতেলিয়ার ভেরিসাচ্চির সোনালি রঙের পোশাক পরেছিলেন হ্যালি বেরি। সেই পোশাকে ছিল কালো নকশার ক্রিসক্রস ডিটেইল। আর পরেছিলেন ফরেভার মার্কের হীরার কানের দুল।

ডাকোটা জনসন
একদম স্বাভাবিক সাজ আর গুচ্চির সোনালি পোশাকে লালগালিচা মাতিয়েছেন ডাকোটা জনসন।

.
.

অক্টেভিয়া স্পেনসার
মারচেসার ছাইরঙা গাউন আর ফরেভার মার্কের কানের হীরার দুল পরেছিলেন অভিনেত্রী অক্টাভিয়া স্পেনসার।

ক্রিস্টেন ডানস্ট
ডিওর হউটের গভীর কালো পোশাকে অস্কারের লালগালিচায় হাঁটলেন ক্রিস্টেন ডানস্ট।

জেনিফার গুডউইন
লেবানিজ ডিজাইনার জুহেইর মুরাদের নকশা করা লাল গাউন পরেছিলেন জিনিফার গুডউইন। হাতে ছিল টাইলার এলিসের ব্যাগ।

ক্রিসি টিগেন
মডেল ক্রিসি টিগেনও পরেছিলেন জুহেইর মুরাদের নকশা করা পোশাক। সাদা এই পোশাকে ছিল সোনালি নকশার কাজ। ক্রিসি পরেছিলেন লরিয়েন শোয়ার্টজের গয়না আর তাঁর হাতে ছিল জুডিথ লেইবারের ক্লচ।

.
.

কার্লি ক্লস
স্টেলা ম্যাককার্টনির ডিজাইন করা পোশাকে অস্কার অনুষ্ঠানে এসেছিলেন কার্লি ক্লস। আর পরেছিলেন নীরব মোদির গয়না।

রুথ নেগা
রুথ নেগা পরেছিলেন ভেলেন্টিনোর গাউন। রুবি লাল রঙের সেই গাউন রুথ নেগার গলা থেকে পা অবধি ঢেকে রেখেছিল। তাঁর মাথায় ছিল ইরিন নিউউইর্থের রুবি লাল পাথরের তাজ।

আওলি–ই ক্রাভালিও
সংগীতশিল্পী অউলি ক্রাভায়ো পরেছিলেন সাদা গাউন। নকশাকার রুবিন সিঙ্গারের এই পোশাকে ছিল সোনালি নকশার কাজ।