গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনি হাসলে পুরো পৃথিবীই আপনার সঙ্গে হাসবে। আপনি নাক ডাকলে আপনাকে একাই ঘুমাতে হবে।
অ্যান্থনি বারগেস
(১৯১৭–১৯৯৩)
ইংরেজ লেখক
কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল—আমাকে যদি নির্জন কোনো দ্বীপে নির্বাসন দেওয়া হয়, তাহলে আমি কোন বইটি সঙ্গে নেব? আমার উত্তর—নৌকা বানানোর উপায়।
স্টিভেন রাইট
(জন্ম: ১৯৫৫)
মার্কিন কৌতুক অভিনেতা
একজন ধনী লোক হলো টাকাপয়সাওয়ালা এক গরিব লোক।
ডব্লিউ সি ফিল্ডস
(১৮৮০–১৯৪৬)
মার্কিন কৌতুক অভিনেতা
আপনার যাত্রাপথে কোনো কালো বিড়াল হেঁটে যাওয়ার অর্থ হলো ওই প্রাণীটি কোথাও যাচ্ছে।
গ্রুশো মার্ক্স
(১৮৯০–১৯৭৭)
মার্কিন লেখক
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: কোটস ডটকম, যুক্তরাষ্ট্র