গ্লেন আর ভিনির বিয়ের আনুষ্ঠানিকতা যেন ‘শেষ হয়ে হইল না শেষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৯ সালে মানসিক অসুস্থতার কথা জানিয়ে সব রকম ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সেই সময় তাঁর পাশে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বান্ধবী ভিনি রমণ। প্রেমিকার হাত ধরে আবার স্বাভাবিক জীবনে ফেরেন গ্লেন। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর দেরি নয়। দ্রুত ভিনিকে জীবনসঙ্গী করার আনুষ্ঠানিকতাও সেরে ফেলবেন। যে–ই ভাবা সে–ই কাজ। ২০২০–এর মার্চে সারলেন বাগদান। কিন্তু বিধিবাম! করোনায় দুই বছর আটকে গেল বিয়ে। অবশেষে ২০২২ সালের মার্চে বিয়ে করেন এই জুটি। বেশ গোপনীয়তার সঙ্গে সারা হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। একে একে সামনে আসছে বিয়ের ছবি।
১ / ১৩
বরের পরিচয় কে না জানে! এদিকে কনে ভিনির মা–বাবা ভারতীয়, তামিল। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন তাঁরা। সেখানেই ভিনির জন্ম আর বেড়ে ওঠা। ছবিতে গ্লেন ও ভিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
ভিক্টোরিয়ার মেন্টন গার্লস সেকেন্ডারি কলেজ থেকে পড়াশোনা শেষে মেডিকেল সায়েন্স নিয়ে পড়েন ভিনি। শুরু করেন প্র্যাকটিসও। ভিনি পেশায় বর্তমানে একজন ফার্মাসিস্ট। ইনস্টাগ্রামেও খুবই সক্রিয় ভিনি রমণ। প্রায় দুই লাখ ভক্ত তাঁর। এদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ভক্তসংখ্যা ছাড়িয়ে গেছে ১৯ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
তামিল সংস্কৃতির আবহেই বড় হয়েছেন ভিনি। বিয়ের কার্ডও ছাপানো হয়েছে ইংরেজি আর তামিল ভাষায়। বিয়েও হয়েছে অস্ট্রেলীয় আর দক্ষিণ ভারতীয়—এই দুই রীতিতে। ভারতে এসে আরও এক দফা হয়েছে বিয়ের আয়োজন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
২০১৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি অনুষ্ঠানে এই জুটির প্রথম দেখা। চিকিৎসকদের সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এই জুটির ছবি ছড়িয়ে পড়ে। এর পর থেকে এই জুটিও নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়ে সেরেছেন ম্যাক্সওয়েল। বিয়েতে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৩
স্ত্রীর সম্পর্কে ম্যাক্সওয়েল বলেন, ‘সবচেয়ে খারাপ সময়ে আমাকে সামলেছে ভিনি। প্রথম কয়েক সপ্তাহে প্রায়ই মেজাজ হারিয়ে ফেলতাম। সেই দিনগুলোয় আমাকে সহ্য করা বেশ কঠিন ছিল। ওই সময় আমার প্রেমিকা হয়েও ও খুব ভালোভাবে পুরোটা সামাল দিয়েছিল।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
ভিনির বাবা, মা, ভিনি, গ্লেন, গ্লেনের মা, বাবা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৩
বিয়ের পর থেকেই শুভেচ্ছা বার্তার জোয়ারে ভাসছেন এই জুটি। দুই সংস্কৃতির এই পরম মিলনকে দারুণভাবে গ্রহণ করেছেন ভক্তরা। এই সুবাদে ‘ভারতীয় জামাই’ বনে গেছেন ৩৩ বছর বয়সী গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএল খেলতে এসেও তেমনই আপ্যায়ন পাচ্ছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
বাগদানের ছবি প্রকাশ করে ভিনি লিখেছিলেন, ‘ভালোবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
আইপিএলে ম্যাক্সওয়েলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্প্রতি এই জুটির বিয়ে উপলক্ষে বর আর বউয়ের সম্মানে পার্টি দিয়েছিল। সেখানে তৃতীয়বারের মতো হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
অনুষ্ঠানে কালো পাঞ্জাবি পরে নেচেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৩
ফ্রান্স, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতসহ বহু দেশ ঘুরে বেড়িয়েছেন গ্লেন ও ভিনি রমণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। এই জুটি ঘুরতে খুবই পছন্দ করেন। খেলা আর ডাক্তারির ফাঁকে সময় পেলেই তাঁরা বেরিয়ে পড়েন
ছবি: ইনস্টাগ্রাম থেকে