নোটিশ বোর্ড
চালু হলো নতুন অনলাইন ফ্যাশন হাউস
চালু হলো নতুন অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস। সেটারই খবর থাকছে এখানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ ডিসেম্বর রাজধানীর ইমপেটাস লাউঞ্জে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস ব্লুচিজ (https://blucheez.com.bd)। এখানে রয়েছে ১৮-৩৫ বছর বয়সীদের পোশাক। ছেলেদের সংগ্রহে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, পায়জামা, সোয়েটার, হুডি, জ্যাকেট এবং ডেনিম জিনস ও প্যান্ট। মেয়েদের জন্য রয়েছে কুর্তা, টপ, চিনো প্যান্ট, ডেনিম জিনস ও প্যান্ট।