চুল নিয়ে ঝলমলে এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার রঙের শ্যাম্পু, তাই চার পোশাকে মডেলরা। ছবি: সুমন ইউসুফ
চার রঙের শ্যাম্পু, তাই চার পোশাকে মডেলরা। ছবি: সুমন ইউসুফ

পুরো অনুষ্ঠান যেন চুল ঘিরেই। তারকা থেকে মডেল—সবাই চুলের সাজ দেখালেন মঞ্চে। পনিটেইল, ফাংকি সামার স্টাইল—দেখা গেল এই সময়ের জনপ্রিয় চুলের ছাঁট-কাটগুলো। আয়োজনটা যখন সানসিল্কের তখন চুলের প্রাধান্যই স্বাভাবিক।

পিয়া, নুসরাত ফারিয়া
পিয়া, নুসরাত ফারিয়া

১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইউনিলিভার বাংলাদেশের শ্যাম্পু ব্র্যান্ড সানসিল্কের আয়োজনে ছিল অনুষ্ঠান। ‘অল থিংস হেয়ার (এটিএইচ)’ শিরোনামের অনুষ্ঠানে নতুন সানসিল্কের ঘোষণা ছাড়াও চুলের পরিচর্যা ও স্টাইলবিষয়ক অনলাইন সেবার কথা জানানো হয়।

অনুষ্ঠানে সানসিল্কের চারটি ধরন—পারফেক্ট স্ট্রেইট, থিক অ্যান্ড লং, হেয়ার ফল সলিউশন এবং ব্ল্যাক শাইনের রংগুলো ধরে কিউ সাজানো হয়। যেখানে এই চারটি শ্যাম্পুর রং ধরে বেগুনি, গোলাপি, সোনালি ও কালো পোশাকে চারটি ফ্যাশন কিউতে মঞ্চ মাতান মডেলরা। প্রতিটি কিউতেই মডেলদের সঙ্গে ছিলেন একজন করে তারকা।

ক্রিকেটার জাহানারা
ক্রিকেটার জাহানারা


প্রথম কিউতে বেগুনি পোশাকে নানা ধরনের সহজ স্টাইলে চুলে মুক্তা ও পুঁতির ব্যবহার দেখানো হয়। ছিল ড্রাই স্লিক পনিটেইল স্টাইল। এই কিউতে মডেলদের সঙ্গে মঞ্চে আসেন সম্প্রতি ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে স্থান পাওয়া মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। দ্বিতীয় কিউতে দেখানো হয় ফিশটেইল ব্রাইডের নানা ধরন। এটি বেণীর আধুনিক এক সংস্করণ। এক বেণী, দুই বেণী, খেজুর বেণীসহ নানা রকম বেণী দেখানো হয়। এই কিউতে মডেলদের সঙ্গে মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম। তৃতীয় কিউতে দেখানো হয় নানা ধরনের ব্রেইড হেয়ার ব্যান্ড। যেখানে চুল দিয়ে অনেকটা চিকন বেণী করে মাথার নানা স্থানে ব্যান্ডের মতো সেট করা যায়। এই কিউতে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিচের দিকে কোঁকড়া করা স্টাইলে চুল সাজিয়েছিলেন ফারিয়া।
শেষ কিউ ছিল ফাংকি সামার স্টাইল ও নানা ধরনের পনিটেইল। এই কিউতে র‍্যাম্পে দেখা যায় অভিনেত্রী মেহজাবিনকে।

অনুষ্ঠানের পর ইউনিলিভারের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নানা ধরনের চুলের স্টাইলের ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে। সেই সঙ্গে সৌন্দর্যবিষয়ক ব্লগ লেখকদের চুল নিয়ে লেখা নানা ধরনের পরামর্শ পাওয়া যাবে অনলাইনে। ব্লগার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ‘বিউটি ব্লগার’ বাছাই করে প্রশিক্ষণও দেওয়া হবে।

মেহজাবিন
মেহজাবিন