ছবিতে দেশি তারকাদের ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সপ্তাহে ফ্যান আর বিউটিতে ইনস্টাগ্রাম উপস্থিতিতে এগিয়ে জয়া আহসান। তৃতীয়বারের মতো ‘ফিল্মফেয়ার বাংলা’ হাতে তুললেন তিনি। তাঁর পোশাক নিয়ে চলছে আলোচনা। দেশি তারকাদের ভেতর এরপরই থাকবেন আজমেরী হক বাঁধন। দেশি তারকাদের ইনস্টাগ্রামের ছবিতে দেখে নেওয়া যাক—সপ্তাহের ফ্যাশন আর বিউটি।
১ / ১১
তৃতীয়বারের মতো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ জয় করলেন জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ছবিতে প্রধান চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
এদিন তিনি পরেছিলেন ফিউশন ড্রেস। ক্যাজুয়াল কালো প্যান্ট আর ভি কাট নেকের স্লিভলেস কালো টপস। তবে লুক বদলে এ প্লিটেড গোল্ডেন লং স্কার্ফ জড়িয়েছেন বেল্ট দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
ভারতের শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড আয়োজিত ফ্যাশন আর জুয়েলারি শোতে এভাবেই উপস্থিত হন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
১৫ মার্চ দুপুরে এ ছবি পোস্ট করেছেন মেহজাবীন। একরঙা বেগুনি শাড়ির সঙ্গে পরেছেন চুমকির কাজ করা বেগুনি শাড়ি। গলায় সাদা পাথরের চোকার, ডান হাতে ঘড়ি। মেকআপ যেটুকু না করলেই নয়। এতেই তাঁকে দেখাচ্ছে একদম ‘পারফেক্ট’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
কক্সবাজারে ফ্লোরাল আউটফিটে বিদ্যা সিনহা মিম। সঙ্গী হয়েছে কেডস, সানগ্লাস আর হ্যাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এভাবেই চমৎকার একটি শাড়িতে উপস্থিত হন আজমেরী হক বাঁধন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
অভিনেত্রী টয়া জানিয়েছেন, কালো নাকি তাঁর ‘হ্যাপি কালার’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
এক ফ্রেমে সিয়াম আহমেদ ও সুনেরাহ্ বিনতে কামাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
সি ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের পোশাকে তানজিন তিশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
গোলাপি জামদানিতে সাদিয়া জাহান প্রভা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
কালো শাড়িতে উপস্থিত হয়েছিলেন ‘শিমু’ সিনেমার প্রধান অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু