জমকালো পোশাক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজাইনার ও মডেলদের সঙ্গে মালাইকা অরোরা খান
ডিজাইনার ও মডেলদের সঙ্গে মালাইকা অরোরা খান
ফ্যাশন শোতে শিশির আল হাসান
ফ্যাশন শোতে শিশির আল হাসান

হালকা পেস্তা রঙের লেহেঙ্গায় রুপালি সুতার সূক্ষ্ম কাজ। খোলা চুল আর হালকা মেকআপেই র্যা ম্প মাতালেন মালাইকা অরোরা খান। মুম্বাইয়ের অভিনয়শিল্পী মালাইকা এলেন ঢাকায় পন্ডসের আয়োজনে এক ফ্যাশন শোতে অংশ নিতে। এদিন নানা রকম জমকালো পোশাকে মঞ্চ উজ্জ্বল করলেন মডেলরা।
তবে চমক ছিল আরও একটা। এই প্রথম ফ্যাশন শোতে হাঁটলেন শিশির আর হাসান। দর্শকসারিতে অবশ্য তাঁর ক্রিকেটার স্বামী সাকিব আল হাসান ছিলেন না। সেদিনই চলছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে ম্যাচ।
গত ২৮ নভেম্বর ঢাকার র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হয়ে গেল ‘দ্য লাস্ট্রাস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শো। জমকালো শাড়ি, লেহেঙ্গা, কুর্তা ইত্যাদি পোশাক প্রদর্শন হয় এতে। ফ্যাশন হাউস পায়রা, স্টুডিও ওমানা, নোভা জেনুইন সয়রভস্কি, কিমায়া ডিজাইন স্টুডিও এবং ফ্যাশন ডিজাইনার সারাহ করিম, নুজাত নাওয়ার ও পুরভি দোশি এতে অংশ নেন। এর অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট।