ঢাকায় ট্রেসেমের জমকালো ফ্যাশন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকায় ‘ফাইভ ইয়ার্স সেলিব্রেশন অব দ্য লাস্ট্রাস রানওয়ে’তে শীর্ষক এক ফ্যাশন-বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে হেয়ারস্টাইল ব্র্যান্ড হিসেবে খ্যাত ট্রেসেমি। লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও মডেলরা।
ট্রেসেমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাশন-বিষয়ক এ অনুষ্ঠানে ট্রেসেমে তাদের ‘আয়োনিক স্ট্রেংথ প্রোডাক্ট রেঞ্জ’ উন্মুক্ত করে। অনুষ্ঠানে সারাহ করিম, আনোখি, সালিতা নন্দা, জুরহেম, অগ্নিমিত্র পাল ও নীতা লুস্মার মতো ফ্যাশন ডিজাইনাররা অংশ নেন। র্যাম্পে হাঁটেন লিসা রে। (বিজ্ঞপ্তি)