
প্রেম ফঁাস, মাছ কাটা, সাগুদানা, বিছা হার। বাংলার গ্রামাঞ্চলে অত্যন্ত জনপ্রিয় এই শব্দগুলো। এখানে একেকটি শব্দ হলো একেকটি সেলাইয়ের ফেঁাড়। ঐতিহ্যবাহী নকশিকঁাথা আর বাহাির হস্তশিল্প তৈরির পেছনে এই নামগুলো বিশেষভাবে জড়িত। সময়ের স্রোতে এই সেলাইয়ের ফেঁাড়ের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে যাচ্ছে আমাদের শত বছরের সুচিশিল্প। এই নান্দনিক সুচিশিল্প সংরক্ষণ ও আধুনিকায়নের লক্ষ্যে ঢাকার ধানমন্ডির ইএমকে সেন্টারে বিবিয়ানা ফ্যাশন হাউস আয়োজন করে সুচিশিল্প–বিষয়ক প্রদর্শনী ‘সিম্ফনি অব নিডল ওয়ার্ক ২০১৫’। সুচের নিখুঁত কারুকাজে বাংলার ঐতিহ্য ও আভিজাত্যকে কাপড়ের ক্যানভাসে তুলে ধরেছেন ডিজাইনার লিপি খন্দকার। প্রদর্শনীতে স্থান পায় প্রায় ১০০ ধরনের সুচিশিল্পের বাহারি পোশাক ও হস্তশিল্প। ১৬ জুন প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।