তাঁদের পছন্দের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশনসচেতন ভক্তরা তাকিয়ে থাকেন তাঁদের দিকে। কোন উৎসবে অথবা নতুন কোনো চলচ্চিত্রে তাঁদের প্রিয় তারকা কী ধরনের পোশাক পরে হাজির হচ্ছেন তা দেখতে। তারপর শুরু হয়ে যায় সে পোশাকের চলন। কিন্তু তারকাদেরও আছে বিশেষ প্রিয় পোশাক, যেটি পরতে তাঁরা স্বাচ্ছন্দ্যবোধ করেন কিংবা প্রিয় পোশাকটি পরে হাজির হন কোনো অনুষ্ঠানে। কয়েকজন তারকার প্রিয় পোশাক নিয়ে এবারের আয়োজন

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা
নড়াইল এক্সপ্রেসের ভাষ্যমতে, পোশাক-আশাকে সব সময়ই সাদামাটা তিনি। সাধারণত জিনস ও টি-শার্টই তাঁর পছন্দের পোশাক। তবে জিনসের সঙ্গে মাঝেমধ্যে শার্টও পরেন। জিনসের বেলায় ডিজেল, জ্যাক অ্যান্ড জন, বানানা রিপাবলিক মাশরাফির পছন্দের ব্র্যান্ড। এ ছাড়া লুঙ্গির প্রতি ‘ম্যাশ’-এর রয়েছে আলাদা এক দুর্বলতা। বিশ্রামের সময় লুঙ্গি তাঁর কাছে আরামদায়ক মনে হয়। দেশের বাইরে গেলেও নাকি সঙ্গে করে লুঙ্গি নিয়ে যান। 

সোনম কাপুর
সোনম কাপুর

সোনম কাপুর
তাঁকে বলা হয় বলিউডের নতুন প্রজন্মের ফ্যাশন ডিভা। বরাবরই স্টাইলিশ পোশাক এবং ট্রেন্ডি লুকের জন্য সমাদৃত এই কাপুর-কন্যা। সোনম কাপুর যা পরেন, সেটাই যেন ট্রেন্ড বনে যায়। আর তাঁর কিনা প্রিয় পোশাক শাড়ি ও ফুল স্কার্ট। 

টম ক্রুজ
টম ক্রুজ

টম ক্রুজ
কোনো অনুষ্ঠানে টম ক্রুজের উপস্থিতি মানেই পরনে থাকবে স্যুট। এটি কোনো নিজের ‘বিশেষ’ আভিজাত্য প্রকাশের জন্য পরা নয়। মূলত নিজের প্রিয় পোশাক পরে হাজির হন তিনি। স্যুট-প্যান্টের বাইরে এ অভিনেতার আছে জিনসপ্রীতি।

ব্র্যাড পিট
ব্র্যাড পিট

ব্র্যাড পিট

পিপল ম্যাগাজিনের জরিপমতে, এ মানুষটি যা কিছুই পরুন না কেন পোশাক হিসেবে তাঁকে স্টাইলিশ লাগবেই! তাঁর চেহারা বা শরীরের গড়ন যেমনই হোক না কেন তিনি, তাঁর সবচেয়ে সাধারণ পোশাকটিতেও অসাধারণ। এ হলিউড অভিনেতার ফ্যাশনেবল হওয়ার এক নম্বর উপায় নিজেকে একেবারে শতভাগ পরিপাটি না রাখা। যখন সাধারণ একটি থ্রিপিস স্যুটও পরবে সেটিতেও যেন কিছু ‘অগোছালো’ বিষয় থাকে! শার্টের ওপরের বোতামটা খোলা বা টাইটা একটু লুজ করে রাখা অথবা টাইটা না পরলেই বা কী! দৈনন্দিন জীবনে সাধারণ পোশাক হিসেবে পিট বেছে নেন টাইট ফিটিং টি-শার্ট, ফেডেড জিনস।

দিপীকা পাড়ুকোন
দিপীকা পাড়ুকোন

দিপীকা পাড়ুকোন
আমি চারদিকে ঘোরাঘুরি করি বলে নয়; একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে বলতে পারি, পোশাকের ওপর আমার ব্যক্তিত্ব ও গুরুত্ব বাড়ে। এমনকি সেটা আমি নিজেও অনুভব করি। এক সাক্ষাৎকারে পোশাক পরা নিয়ে এমনই মন্তব্য করেছিলেন দিপীকা পাড়ুকোন। ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে শাড়ি তাঁর প্রিয় হলেও সাধারণত ক্যাজুয়াল পোশাক পরতে পছন্দ করেন এই অভিনেত্রী। যেমন: জিনস, কুর্তা।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: পিপল, স্টারস আনফোল্ডেড, ফিল্ম ফেয়ার, প্রথম আলো