তারকার চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝে নায়ক ফেরদৌস—তাঁর এক পাশে চিত্রনায়িকা নিপুণ, অন্য পাশে চিত্রনায়িকা মাহি। বিয়ের জমকালো পোশাকে একসঙ্গে হেঁটেছিলেন তাঁরা
মাঝে নায়ক ফেরদৌস—তাঁর এক পাশে চিত্রনায়িকা নিপুণ, অন্য পাশে চিত্রনায়িকা মাহি। বিয়ের জমকালো পোশাকে একসঙ্গে হেঁটেছিলেন তাঁরা
ইমি, নিশো ও পিয়াকে দেখা গেল এই সময়ের বিয়ের জমকালো পোশাকে
ইমি, নিশো ও পিয়াকে দেখা গেল এই সময়ের বিয়ের জমকালো পোশাকে
পালকি চড়ে বিয়ের সাজে মঞ্চে এলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ
পালকি চড়ে বিয়ের সাজে মঞ্চে এলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ

শেষ হয়েও যেন হলো না শেষ। মঞ্চ অন্ধকার। পেছনে ঘোষকের স্বতঃস্ফূর্ত গলা। এবার অন্য রকম চমক। প্রিয় মুখের পরনে বিয়ের সাজ। তারকার ফ্যাশন শো। মঞ্চে রহস্যময় আলো। কনের লাজুক হাসি ছড়িয়ে মঞ্চে এলেন নিলয় আর শখ দম্পতি। দুজনেই সেজেছেন সাদা আর গোলাপিতে। এরপরই কালো জিনস প্যান্ট ও কালো শেরওয়ানি পরা আফরান নিশো। পাশে কালো স্লিভলেস কটি আর লেহেঙ্গায় পাথরের দ্যুতি ছড়ানো, মাথায় মুকুট পরা পিয়া। তাঁদের কন্ট্রাস্ট করে কমলা লেহেঙ্গায় আগুন জ্বালালেন ইমি। সবাইকে চমকে দিয়ে রাজকীয় লালে সোনালি স্ট্রাইপ টানা ভেলভেটের শেরওয়ানিতে চমকে দিলেন ফেরদৌস। পেছনে জামরঙা স্লিভলেস ভেলভেট টপ আর ফিকে বেগুনি স্কার্টে ময়ূরকণ্ঠী ঝালর ছড়িয়ে নিপুণ। তার সঙ্গেই হালকা বাঙি রঙের লেহেঙ্গায় সাদা ফুল ফোটানো মাহি।
উপস্থাপনার পাশাপাশি মিম ও শুভ হেঁটেছিলেন মঞ্চে। উজ্জ্বল ম্যাজেন্টায় রংবেরঙের ফুল বোনা লেহেঙ্গায় মিম, সিল্কের দুধসাদা পাজামা-পাঞ্জাবি ও ম্যাজেন্টা কাতান কটিতে শুভ। আনন্দ পূর্ণতা পেল শেষে। সোনালি সিংহাসনে চেপে বিপ্লব সাহার পোশাকে রানি হয়ে এলেন সাদিয়া ইসলাম মৌ। পরনে তাঁর রানি গোলাপির সঙ্গে মেলানো লালের কুচি তোলা শাড়ি, হালকা গোলাপি মসলিনে সোনালি পাড় বোনা ওড়নায় ঢাকা খোঁপা। উচ্ছ্বসিত কোনো এক দর্শকের ছুড়ে দেওয়া মন্তব্য, এর চেয়ে ভালো সমাপ্তি আর হতেই পারে না!

বিয়ের পর প্রথমবার মঞ্চে হাঁটলেন সদ্য বিবাহিত নিলয় ও শখ দম্পতি
বিয়ের পর প্রথমবার মঞ্চে হাঁটলেন সদ্য বিবাহিত নিলয় ও শখ দম্পতি
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফ্যাশন শোয়ের তারকা কিউতেও হেঁটেছিলেন তাঁরা
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফ্যাশন শোয়ের তারকা কিউতেও হেঁটেছিলেন তাঁরা