৮ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠান। পুরস্কার কারা পেলেন, তার সঙ্গে বাড়তি একটা আগ্রহ তারকারা কে কী পরলেন, তা নিয়েও। তারকাদের তারাখচিত সাজের খোঁজ দেখুন এবারের নকশায়।

. হারে নজরকাড়া তিশা
পরনে জরিপাড়ের সাদা শাড়ি। তবে তাতেই কীভাবে নজর কাড়তে হয় জানেন তিশা। গলার ভারী হারটা যেন ঠিক করে দিল এ বছরের নতুন ট্রেন্ড। চুলে মেসি আপডু, ক্যাট অাইলাইনার আর টকটকে লাল লিপস্টিকে মেকআপও নিখুঁত।
. ফিউশন জয়া আহসান
গাউন আর লেহেঙ্গার দারুণ ফিউশন বোধ হয় একেই বলে। সোনালি অার ফিরোজায় জয়া অাহসানের পোশাকটি দারুণ। ভারতীয় ডিজাইনার সব্যসাচীর নকশা করা। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে থাকা বটুয়াটা দুবাই থেকে কেনা। এ অনুষ্ঠান উপলক্ষে চুলে নতুন কাট দিয়েছেন জয়া আহসান।
. কেতাদুরস্ত তাহসান
সংগীত ও অভিনয়—দুই দিক সামলে চলা তারকা তাহসান ফ্যাশনেও কম যান না। অনুষ্ঠানের সাজ দেখে সেটা সবারই মনে হবে। সাদা শার্টের ওপরে একটি ক্যাজুয়াল ব্লেজার আর গলায় ছিল বো টাই। এর সঙ্গে জিনস প্যান্ট আর জুতা মিলিয়ে সেমি ফরমাল ছিলেন এই তারকা। চুলটা ছিল ব্যাক ব্রাশ করা।
. টকটকে লাল মাহি
মঞ্চে নাচের জন্য অারেকটি পোশাক পরেছিলেন তিনি। কিন্তু পণ করে এসেছিলেন, যদি পুরস্কার পান, তা নেবেন এই টকটকে লাল গাউন পরেই। তড়িঘড়ি তাই পোশাক বদলে অপেক্ষা পুরস্কার ঘোষণার। শেষমেশ পূরণ হয়েছে তাঁর আশা। এই গাউনেই হাতে নিয়েছেন পুরস্কার।

. মৎসকন্যা প্রিয়তি
মিজ আয়ারল্যান্ড প্রিয়তি এবারই প্রথম মেরিল–প্রথম আলো অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন। অনুষ্ঠানের জন্যই আয়ারল্যান্ড থেকে আনিয়েছেন মারমেইড কাটের পেঁয়াজরঙা এ গাউনটি। গলায় পরেছিলেন ডায়মন্ড কাটের হার।

. সাদামাটা তবুও বর্ণিল শম্পা রেজা
মাড় দেওয়া শাড়ি ভালো লাগে না বলেই শ্রীলঙ্কা থেকে কেনা বিশেষ সুতি শাড়ি পরেছিলেন শম্পা রেজা। সঙ্গে লেবুরঙা স্লিভলেস ব্লাউজ। সুতি শাড়িকে উৎসবের উপযোগী করবেন কীভাবে যাঁরা ভাবছেন, তাঁরা দেখে নিন শম্পা রেজার হারটি। পঁুতি, কড়ি ও কাপড় দিয়ে তৈরি এই হার উপহার পেয়েছেন এক বন্ধুর কাছ থেকে।
. ক্যাজুয়াল আরিফিন শুভ
প্রিন্টের সুতি শার্ট আর নীল গ্যাবার্ডিনের প্যান্ট পরনে। এর ওপরে পরেছিলেন ক্যাজুয়াল লাল ব্লেজার। তবে মঞ্চে নাচের পরই খুলে ফেললেন। ফুলেল মোটিফের শার্টে স্মার্ট আরিফিন শুভ।
. পশ্চিমা ঢঙে মিম
মিমের গাউনটিও পেঁয়াজরঙা, তাতে কালো–সোনালি নকশা। সামনের চুলগুলো পাফ করা আর পেছনের চুলগুলো কার্ল করে ছেড়ে রেখেছিলেন। ম্যাট মেকআপ আর গাঢ় মেরুন লিপস্টিকে ট্রেন্ডি মিম।

. গাউন বাহার
লাক্স তারকা নীলার পরনে কালো স্লিভলেস গাউন। পিয়া বিপাশা পরেছেন স্বচ্ছ হাতার গাউন। আর রুমার গাউনটা ফ্লোরটাচ, গোলাপি আর কালো। চুল আর মেকআপও তিনজনের তিন রকম।

. স্নিগ্ধ টয়া
গরমের পার্টি সাজ এমনই হওয়া চাই যেন। সুতি আর সিল্ক মিশ্রণের শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন টয়া। তবে হালের ট্রেন্ড মেসি হেয়ার এড়িয়ে টানটান করে সিঁথি করেছেন। আলগা পনিটেইলে বাঁধা চুল।

. তারা তিন
মডেলিংয়ের তিন পরিচিত মুখ—(বাঁ থেকে) শবনম ফারিয়া, ইশিকা খান আর বেনজির ইশরাত। এলেন একসঙ্গে, ছবি তোলা, অনুষ্ঠান দেখা—সবই হেলা একসঙ্গে। পশ্চিমা আর প্রাচ্যের ফিউশন ধাঁচের পোশাক পরেছিলেন তিনজনই। হাল ফ্যাশনের ফ্লোরটাচ গাউন তাঁদের পরনে।


. ব্লাউজবাহার
বাহারি লেসের নকশা মডেল তাসনুভা এলভিনের ব্লাউজে। সঙ্গে পরেছিলেন বেগুনি শাড়ি।
. সাদায় শুভ্র অাইরিন ও নাবিলা
সাদা স্লিভলেস অানারকলিতে জমকালো অাইরিনের সাজ। আনারকলিতে লেস আর পাথরের নকশা।
একই রঙের সমন্বয় নাবিলার সালোয়ার কামিজেও। তবে পোশাকের ধরন ভিন্ন। মেলানো অনুষঙ্গে জমকালো সাজ তাঁর।
. কাতানে বর্ণিল
বেগুনি কাতানে ফুলেল নকশা। গয়নাতেও দেশি ঢং। ছোট্ট টিপ আর ক্যাট আইলাইনারে মডেল নওমির সাজ।
. খোঁপাবাহার তুষ্টি
অভিনেত্রী শামিমা তুষ্টির ফোলানো খোঁপা সাবেকি ঢঙের। স্লিভলেস ব্লাউজ আর মেরুন শাড়িতে কিছুটা যেন ষাটের দশকের আমেজ।
. কালোয় ভালো মারিয়া
কালো রঙের আনুষ্ঠানিক ধাঁচের গাউন পরেছিলেন মারিয়া। হাতের কালো ঘড়ি আর খোলা চুল মানানসই পোশাকের সঙ্গে।

. মালাবাহার
সময়ের সবচেয়ে ট্রেন্ডি সাজে সেজেছিলেন এই তারকারা। সাদামাটা শাড়ি আর তার সঙ্গে গলায় জমকালো মালা। কবরী, চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি ও ফাতেমাতুজজোহরা—সবাই যেন হাল আমলের সাজেই সেজেছেন। টিপও সবার কপালেই দেখা গেল।
. স্নিগ্ধ শর্মিলী আহমেদ
এদিন ছিল তাঁর জন্মদিন। সাদা শাড়ি পড়েছিলেন তিনি। গলায় মুক্তার গয়না আর ছিমছাম সাজে অনুষ্ঠানজুড়েই শর্মিলী আহমেদের মুখে লেগে ছিল মিষ্টি হাসি।
. লেসে তারানা
কালো সোনালি জমকালো শাড়িতে তারানা হালিম। তবে সাজটা বরাবরের মতোই স্নিগ্ধ।

. বর্ণিল শাড়িতে গীতি আরা সাফিয়া
গাঢ় নীল, কমলা আর সাদার মিশ্রণ গীতি আরা সাফিয়া চৌধুরীর পরনে। গলা আর হাতে কমলা গয়না।

. টিপটপ শান্তা ইসলাম
বড় কালো টিপটা নজর কাড়ছিল। কানে পরেছিলেন বাহারি দুল। গোলাপ মোটিফের কালো ব্লাউজ আর সাদা শাড়িতে টিপটপ শান্তা ইসলাম।
. চেনা ঢঙে নাহিদ ওসমান
লাল রঙের কেরালা সিল্কের শাড়ির সঙ্গে বড় লাল টিপ। কোঁকড়া খোলা চুলে চেনা ঢঙেই নাহিদ ওসমানের সাজ।

. ঝলমলে বিজরী
হাইনেক রূপালি ব্লাউজের সঙ্গে পেঁয়াজ–রুপালি শাড়ি। অনুষঙ্গও পরেছিলেন রং মিলিয়ে। হালকা মেকআপেই জমকালো দেখাচ্ছিল বিজরী বরকতুল্লাহকে। তাঁর পুরো স্টাইিলং করে দিেয়ছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

. কাতানে রোকেয়া প্রাচী
আলমাস থেকে কেনা দেশি জুট কাতান, এর সঙ্গে মিলিয়ে তৈরি ব্লাউজ পরেছিলেন রোকেয়া প্রাচী। মালয়েশিয়া থেকে কেনা একটি পাথরের মালা আর আড়ং থেকে কেনা একটি দুল পরেছিলেন। চুলটা খোলা রেখেই লাল গালিচায় পা রাখেন তিনি।
. লালটুপি ফারুকী
মাথায় লাল ক্যাপ আর গায়ে চড়ানো ছাই রঙের পাঞ্জাবিতে চিরচেনা ফারুকী। জিনসের সঙ্গে পায়ে ছিল স্যান্ডেল।
. সাদা–সোনালি শামীম আরা নীপা
সোনালি পাড় আর সাদা জমিনের শাড়িতে স্নিগ্ধ শামীম আরা নীপা। গলায় সরু কয়েক লহরের মালা আর কানে পরেছিলেন একই নকশার দুল।

. চিরচেনা কুমার বিশ্বজিৎ
ভি গলার টি-শার্টের ওপরে একটি ক্যাজুয়াল ব্লেজার। কোঁকড়া চুলে চিরচেনা কুমার বিশ্বজিৎ।
. সহজ স্বচ্ছন্দ
পুরস্কার দিতে মঞ্চে উঠে বেশ মজা করলেন। পুরো সময়টাই উপভোগ করেছেন। হালকা হাফহাতা শার্টেই স্বচ্ছন্দ আল মনসুর। স্টাইল স্টেটমেন্টই বলা যায় তাঁর গোঁফের বাহারকে।

. ফুলেল সাজে রাহিমা সুলতানা
খোলা চুলে ফুল গুঁজেছিলেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। মিষ্টি বেগুনি আর গোলাপির মিশ্রণের শাড়িতে স্নিগ্ধ সাজ।
. ব্লাউজে বৈচিত্র্য
স্কার্ফের আদলে ব্লাউজের গলার নকশা নজর কাড়ছিল, মিষ্টি সবুজ শাড়িতে ফারিয়ার ছিমছাম সাজ।
. রং মেলানো সায়মন–সারা
চিত্রনির্মাতা দম্পতি কামার আহমেদ সায়মন ও সারা আফরীন। কালো পাঞ্জাবির সঙ্গে সায়মনের গলায় ক্যালিগ্রাফির নকশা করা লাল উত্তরীয়। আর কালো শাড়িতে ছিমছাম সারার সাজ।

. হাবিবুল বাশার দম্পতি
একসময়ের জনপ্রিয় ক্রিকেটার মাঠের বাইরে এখনো সমান আকর্ষণীয় তাঁর স্টাইল ও ব্যক্তিত্বে। ছাইরঙা শার্ট আর কালো প্যান্টে ফরমাল লুকে ছিলেন হাবিবুল বাশার। স্ত্রী শাওন পরেছিলেন লাল রঙের শাড়ি।
. বটুয়াবাহার
চওড়া সোনালি পাড় কালো শাড়িতে রুনা খানের জমকালো সাজ। গয়নার বাহুল্য তাই তেমন নেই। হাতের সোনালি বটুয়া চোখে পড়ছিল বেশ।

. ফরমাল শাকিব খান
নায়কোচিত সাজই যেন শাকিব খানের। ফরমাল ব্লেজার, টাই আর ছাই শার্টে নজরকাড়া তিনি।
. কালো কুর্তায় ইরেশ
কালো লম্বা কুর্তা, কালো পাজামায় সাদামাটা ইরেশ যাকের। ঘড়ি আর চশমায় স্মার্ট লুক।
. ক্যাজুয়াল ক্রিকেটার
জিনস আর শার্টে বরাবরই স্বচ্ছন্দ মাশরাফি বিন মুর্তজা। কালো আর নীল–রঙের সমন্বয়টাও ক্লাসিক। তাসকিনও ক্যাজুয়াল লুকেই এসেেছন। হালকা গোলাপি শার্ট আর ফেডেড জিনস পরনে। চুলের ছাঁটটা দারুণ বটে।
. প্রিন্স কোটে নিরব
জমকালো প্রিন্স কোট নিরবের পরনে। সঙ্গে জিনস প্যান্ট পরায় অবশ্য বেশ ক্যাজুয়ালই মনে হচ্ছে।
. অভিজাত বন্যা
লাল শাড়িতে চিরচেনা অভিজাত সাজ রেজওয়ানা চৌধুরী বন্যার। কানে ঝুমকা অার কপালে লাল টিপ। বড় ফ্রেমের সানগ্লাসে দারুন স্মার্ট।
. অন্যরকম আনারকলি
সোনালি–হালকা নীল আনারকলির নিচের অংশে নজরকাড়া নকশা। তানজিন তিশার পাফ করা চুলে পুঁতি।
. পেপলাম পিয়া
পেপলাম কাটের টপ আর চাপা স্কার্টে স্মার্ট পিয়া। গলার নকশা জমকালো বলেই হয়তো অনুষঙ্গে বাহুল্য নেই।
. সাজিয়েছেন যিনি...
সবাইকে সাজিয়ে নিজের প্রতি কিন্তু অবহলো করেননি কানিজ আলমাস খান। নজরকাড়া সাজেই এসেছিলেন অনুষ্ঠানে। খোলা চুলে স্মার্ট লুক তাঁর।
. ফিরোজা প্রীতি
মিষ্টি ফিরোজা রঙের শাড়িতে সান্জিদা প্রীতির স্নিগ্ধ সাজ। লম্বা খোলা চুল অার সাদামাটা মেকআপেই এসেছিলেন তিনি।
. হারের বাহার
কলার ধাঁচের নকশা করা হার পরেছিলেন শাওন। সবুজ–ম্যাজেন্টা শাড়িতে জমকালো ভাব।

. ন্যান্সির অন্য রূপ
সাজতে বোধ হয় তেমন পছন্দ করেন না ন্যান্সি। বরাবর সাদামাটা সাজেই দেখা যায় তাঁকে। এবার তাঁর ভিন্ন রূপ। কার্ল অাপডু করা চুল আর ডিউই মেকআপে ন্যান্সির জমকালো সাজ।
. ফরমাল মিলন মাহমুদ
বল্ড হেয়ারস্টাইলে দারুণ স্মার্ট মিলন মাহমুদ। মোটা রিমের চশমাটা সব সময়ই পরেন।
. সাদায় কনা
সাদা সালোয়ার–কামিজে স্নিগ্ধ সাজ কনার। গলা আর হাতে পাথরের গয়না।
. ছিমছাম মেহরীন
এলোমেলো খাটো চুলে বরাবরের মতোই ক্যাজুয়াল মেহরীন। ফতুয়া আর স্ট্রাইপড প্যান্টে মেহরীনের ছিমছাম লুক।
. মেসি চুলে সালমা
হাল আমলের স্টাইলে চুলের সাজটা করেছেন সালমা। আইলাইনার আর সাজেও এ সময়ের ঢং।
. বেলিফুলের স্নিগ্ধতা কোনালের
এ মৌসুমে বেলিফুলের সাজ না হলে চলে! কোনালের খোঁপায় সেই আমেজ। গলায় আদিবাসী ধাঁচের মালাটা বেশ।

. নীলে জমকালো তাঁরা
নীল ব্লেজার আর কালো শার্টে ফরমাল লুক ইমনের। মৌসুমি হামিদের নীল জর্জেট শাড়িতে হাজারবুটি কাজ।
নীল লেসের গাউনে সুজানার রেড কার্পেট লুক। মুক্তার গয়না আর মেসি চুলে সাজ সম্পূর্ণ।
নীল লেহেঙ্গা ধাঁচের স্কার্টের সঙ্গে নীল শার্ট পরেছেন ইমি। ফিউশন সাজে বাড়তি মাত্রা যোগ করেছে বাহাির বালাগুলো।
. গোলাপি ফারাহ শারমীন
গোলাপি জামদানিতে উজ্জ্বল ফারাহ শারমীন। গলায় কয়েক লহরের মুক্তার মালা।
. চুলে পুঁতির বাহার
অভিনয়ের জন্য অনেক সময় পুঁতির মালায় সাজেন দুজন। তবে বাইরে সেই সুযোগ নাকি কমই হয়। এবার শখ মিটিয়ে পুঁতির মালায় চুলের সাজ করেছেন মেহজাবীন ও নিপুণ। হালকা গোলাপি গাউন মেহজাবীনের পরনে। ফুলহাতা জমকালো ব্লাউজ আর সাদা শাড়িতে নিপুণ।
. ‘আইসক্রিম’ তিন
মুক্তি প্রতীক্ষিত অাইসক্রিম ছবির তিন অভিনয়শিল্পী এসেছিলেন একসঙ্গেই। সাদা টি–শার্টে ক্যাজুয়াল উদয় (বাঁয়ে)। নাজিফা তুশি পরেছিলেন লেসের নকশা করা গাউন। বো–টাই অার ব্লেজারে পুরোদস্তুর ফরমাল রাজ।
. কালো–সোনালি বাঁধন
কালো আর সোনালি রঙের আনারকলি বাঁধনের পরনে। পাফ করা চুলে কোঁকড়ানো ভাব।
. সাদাকালো ঈশিতা
সাদাকালো শাড়িতে গোলাপির কন্ট্রাস্ট। খোলা চুলে মিষ্টি ঈশিতা।
. এলোচুলে নন্দিনী
হালকা পাফ করে ছেড়ে রাখা এলোচুলই চোখে পড়ছিল বেশি। সঙ্গে লাল লিপস্টিক অার চোখের কাজল। নীল–লাল শাড়িতে দারুণ নন্দিনী।
. স্মার্ট জুটি আসিফ ও স্বর্ণা
পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার পোজ দিলেন আসিফ ও স্বর্ণা। নীল ক্যাজুয়াল ব্লেজার অার খাকি প্যান্ট আসিফের পরনে। কালো শিফনে জমকালো স্বর্ণা।
. জমকালো জেনি
কালো সোনালি শাড়িটি বেশ জমকালো। তাই বোধ হয় সাজে হালকা আভাই রেখেছেন জেনি। খোলা চুলে স্নিগ্ধতা।
. শুভ্র হাসিন
সাদা নেটের শাড়িতে ফুলেল মোটিফের কাজ। লাল ব্লাউজে কন্ট্রাস্ট। পাফ করা খোঁপায় জমকালো হাসিন।