দীপিকার প্রিয় খাবার, কস্টিউম, রেড কার্পেট লুক ও অন্যান্য

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনছবি: চপার্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপিকার হাতে যে ঘড়িটা দেখছেন, তাতে পাঁচটা হিরের টুকরা আছে। বলিউড তারকা দীপিকা পাড়ুকোন যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা লাক্সারি ব্র্যান্ড চপার্ডের সঙ্গে। এর আগে রিহানা আর জুলিয়া রবার্টসদের মতো হাইপ্রোফাইল হলিউড তারকাদের দেখা গেছে চপার্ডের মুখ হিসেবে। সম্প্রতি চপার্ডের সঙ্গে ফটোশুটে ‘হ্যাপি স্পোর্টস’–এর কালেকশনের ঘড়ি পরেছেন দীপিকা।

কানে দীপিকার কানে চপার্ডের হিরের দুল
ছবি: ইনস্টাগ্রাম

তবে এই ব্র্যান্ডের সঙ্গে চুক্তির আগে ২০১৮ সালে কানের রেড কার্পেটে দীপিকা কালো রঙের মার্শেল ভন বার্লিনের গাউনের সঙ্গে যে ফ্লোরাল কানের দুল পরেছিলেন, সেটি চপার্ডের ‘হ্যাপি হার্টস ফ্লাওয়ার্স’ কালেকশন থেকে নেওয়া। আঠারো ক্যারেটের হোয়াইট গোল্ড আর ডায়মন্ডের সেই দুলজোড়া নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রীতিমতো আলোচনা শুরু হয়েছিল। সেই চপার্ডের সঙ্গে পার্টনারশিপ নিয়ে ভোগ ইন্ডিয়া কথা বলেছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। সংক্ষেপে তুলে ধরা হলো সেই প্রশ্নোত্তর পর্ব।

ভোগের সঙ্গে দীপিকা
ছবি: ভোগ ইন্ডিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রশ্ন :

চপার্ড কেন স্পেশাল?

আমি মনে করি, ঘড়ি আর জুয়েলারি সময়ের সংস্কৃতি আর রুচিকে ধারণ করে। আমার কাছে চপার্ড ক্ল্যাসিক আর সুরুচিপূর্ণ একটা ব্র্যান্ড বলে মনে হয়। নিঃসন্দেহে এটা বিশ্বের আইকনিক লাক্সারি ব্র্যান্ডগুলোর একটি।

দীপিকার কানে চপার্ডের যে হিরের দুল
ছবি: চপার্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রশ্ন :

চপার্ডের ঘড়িটি পরে কেমন অনুভব করছেন?

লেদারের কালো স্ট্রাপের ফাঁকে ফাঁকে যে ডায়ামন্ডগুলো আলো ছড়াচ্ছে, সেগুলো আনন্দের অনুভূতি দেয়, স্বাধীনতার অনুভূতি দেয়। এটাকে আমি কেবল ‘হ্যাপি স্পোর্টস’ নয়, বরং ‘হ্যাপি স্পিরিট’ও বলব।

প্রশ্ন :

আপনার কাছে বিশ্বের সবচেয়ে স্টাইলিশ নারী কে?

আমার মা। তাঁর ফ্যাশন সেন্স দিয়ে আমি মারাত্মকভাবে প্রভাবিত। যেসব নারী আত্মবিশ্বাসী আর ক্রমাগত নিজেদের সীমা ছাড়িয়ে যান, তাঁরা আমাকে অনুপ্রাণিত করেন। তাঁরা স্টাইলিশ আর আইকনিক।

দীপিকা পাড়ুকোন
ছবি: দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রশ্ন :

আপনি কিসে খুশি হন?

পরিবার, বন্ধু, খাবার, বিশেষ করে চকলেট আমাকে খুশি রাখে। আমি সততা আর সহমর্মিতার সঙ্গে জীবন যাপন করি। এগুলো আমাকে খুশি রাখে।

প্রশ্ন :

আপনাকে কে কে হাসান?

আমার বোন, স্বামী, বন্ধুরা আর আমার গ্ল্যাম টিম। এরা আমাকে বোঝে। এর ভেতর আমার হিউমারও অন্তর্ভুক্ত।

দীপিকার প্রিয় কান লুক
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :


আপনার ভেতরের কোন ব্যাপারটা ছোটবেলা থেকে এখনো আছে?

আমার মূল্যবোধ আর সরলতা। এ দুটিকে সঙ্গী করেই আমি মরতে চাই।

প্রশ্ন :

আপনার কোন পোশাক সবচেয়ে প্রিয়?

আমার পায়জামাগুলো।

প্রশ্ন :

কোন সিনেমার কস্টিউম আপনার সবচেয়ে প্রিয়?

‘ককটেল’ সিনেমার। ওখানকার সব পোশাকই আমার প্রিয়। এর মধ্যে একটা ছিল নীল অফ শোল্ডার টি–শার্ট আর একটা রঙিন বিডেড শর্ট স্কার্ট। ওই পোশাকেই এই সিনেমার প্রথম পোস্টার হয়।

চপার্ডের সঙ্গে দীপিকা
ছবি: চপার্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল

প্রশ্ন :

আপনার প্রিয় রেড কার্পেট লুক কোনটা?

২০১৮ সালে কানে গোলাপি রঙের একটা আসি স্টুডিও গাউন পরেছিলাম। পরের বছর ইতালীয় ফ্যাশন ডিজাইনার জিয়াম্বাত্তিস্তা ভাল্লির যে লাইম গ্রিন গাউন পরেছিলেন, সেটিও আমার প্রিয় রেড কার্পেট লুক।

কানে দীপিকার আরেকটি প্রিয় পোশাক
ছবি: ইনস্টাগ্রাম

প্রশ্ন :

আপনি চপার্ড থেকে আপনার হাজব্যান্ডের জন্য কী কিনবেন?

ও (বলিউড তারকা রণবীর সিং) আক্ষরিক অর্থে পৃথিবীর সব পোশাক, সব অর্নামেন্ট আর একসেসরিজ অনায়াসে ক্যারি করতে পারে। তাই ওর জন্য আমি চপার্ডের সবকিছু কিনতে চাই।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং
ছবি: ইনস্টাগ্রাম