দুপুর বিকাল রাতের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-শার্টে সুতি কাপড় আর উজ্জ্বল রং বেশি দেখা যাচ্ছে
টি-শার্টে সুতি কাপড় আর উজ্জ্বল রং বেশি দেখা যাচ্ছে
টি-শার্টের সঙ্গে জিনস এবারও চলবে
টি-শার্টের সঙ্গে জিনস এবারও চলবে

পাঞ্জাবি তো ঈদের দিনে একবেলা পরবেনই। আর বাকিটা সময়? সারা দিন ফুরফুরে থাকতে বেছে নিতে পারেন টি-শার্ট বা ফতুয়ার মতো পোশাক। জিনস বা গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গে এগুলো মানিয়েই যাবে। কাটে-ছাঁটে নতুন এসব ফতুয়ায় দিব্যি স্টাইলিশ দেখাবে আপনাকে।
ফ্যাশন হাউস ইজির পরিচালক তৌহিদ চৌধুরী বলেন, ‘তরুণদের কাছে পাঞ্জাবির পাশাপাশি পোলো, শার্ট বা ফতুয়ার চাহিদাও থাকে ঈদে। তাই এসব পোশাকের ঈদ সংগ্রহে নতুনত্ব নিয়ে ভাবতে হয় আমাদের। এবার যেমন গরমের কারণে সুতির কাপড় বেছে নিয়েছে প্রায় সব কটি ফ্যাশন হাউস। রং নিয়ে চলছে নানা ধরনের নিরীক্ষা।’
শার্ট তো সারা বছরই পরা যায়। ঈদের দিনে তাই শার্টের বদলে এবার বেছে নিতে পারেন ফতুয়া। সুতি কাপড়ের হাফ, থ্রি কোয়ার্টার বা ফুলহাতার এসব ফতুয়া তরুণ উপযোগী করেই বাজারে এনেছে দোকানগুলো। অনেক ফ্যাশন হাউস ফতুয়ার নতুন একটি সংস্করণ করেছে, কাতুয়া হিসেবেই পরিচিত এটি। না শার্ট, না ফতুয়া—এমন একটি কাটে তৈরি হচ্ছে এই কাতুয়া। শার্টের মতো কলার ছাড়াও, পাঞ্জাবি বা ব্যান্ড কলার থাকছে তাতে।

টি-শার্টের ওপরে নানা নকশার ছাপা প্রিন্ট
টি-শার্টের ওপরে নানা নকশার ছাপা প্রিন্ট

ঈদের ধারায়
ঈদের চলতি ধারা হিসেবে টি-শার্টে দেখা যাবে নানা স্টাইল। একরঙা টি-শার্ট এবার চলবে। এ ছাড়া নানা ধরনের চেক ও প্রিন্টের দেখা মিলবে। তবে প্রিন্টের টি-শার্টে উজ্জ্বল রং না ব্যবহার করে তার বদলে হালকা রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। কুল ডাইং করা টি-শার্টও দেখা যাবে বাজারে।দেখতে খানিকটা পুরোনো ধাঁচের এই টি-শার্টের জনপ্রিয়তা ভালো বলে জানাচ্ছেন বিক্রেতারা। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান বলেন, ফতুয়ায় প্রচলিত নিচের দিকের সমান কাটের বদলে খানিকটা রাউন্ড কাট চলছে এবার। নিচের অংশে দুই দিকে হালকা কেটে দেওয়ার বদলে কিছুটা ভিন্ন রঙের কাপড় জুড়ে দিতে দেখা যাবে। সুতি কাপড়ই বেছে নেওয়া হচ্ছে আরামের কথা ভেবে।ফতুয়া বা কাতুয়ার বুকের কাছে ডাবল বাটন প্লেট তরুণদের জন্য নতুন আকর্ষণ। গলায় কলারের বাড়তি খানিকটা অংশ ঝুলিয়ে রাখা হচ্ছে। টি-শার্ট বা ফতুয়ার বোতাম হিসেবে ছোট আকারের বোতামই ভালো দেখাবে চলতি ধারায়। ফতুয়ার হাতা থ্রি কোয়ার্টার বা ফুল হলে নিচের দিকে থাকছে বোতাম। এতে ইচ্ছেমতো হাতা গুটিয়ে বোতামে আটকে রাখার সুবিধা মিলবে। পাঞ্জাবির সঙ্গে তো কটি পরবেন অনেকেই। টি-শার্ট বা কাতুয়ার ওপরে কটি পরে বৈচিত্র্য আনতে পারেন আপনার স্টাইলে। ফতুয়া বা টি-শার্টের ওপরে পরার উপযোগী নানা ধরনের কটি মিলবে বাজারে।

টি-শার্ট, ফতুয়ার ওপরে কটি দেখা যাবে। মডেল: সাদ ও সোহেল সিরাজ, পোশাক: ইজি ও ব্যাঙ, ছবি: সুমন ইউসুফ
টি-শার্ট, ফতুয়ার ওপরে কটি দেখা যাবে। মডেল: সাদ ও সোহেল সিরাজ, পোশাক: ইজি ও ব্যাঙ, ছবি: সুমন ইউসুফ

টি-শার্ট বা ফতুয়ার ‘রং’ বৈচিত্র্যে ভরা থাকছে। তবে বেশির ভাগই পরিচিত রংগুলোর হালকা শেড। লাল, ফিরোজা, হালকা সবুজ, হালকা বেগুনি, হালকা কমলা, লেবু রং, হালকা গোলাপি, ছাই রং, হালকা কমলা ইত্যাদি।
কোথায় কেমন দাম

শার্ট ও ফতুয়ার মিশেলে
শার্ট ও ফতুয়ার মিশেলে

টি-শার্ট কিনতে যেতে পারেন দুই ধরনের দোকানে। সেখানে দামেরও ভিন্নতা থাকবে। আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, গ্লোব শপিং সেন্টার, এলিফ্যান্ট রোড, মিরপুর শাহ আলি প্লাজা, চন্দ্রিমা শপিং কমপ্লেক্স, বঙ্গবাজারের মতো এলাকার দোকানগুলোতে টি-শার্ট কিনতে পারবেন ২৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। আর ফতুয়া কিনতে চাইলে গুনতে হবে ৪০০ থেকে ১০০০ টাকা। এ ছাড়া টি-শার্ট বা ফতুয়া কিনতে ফ্যাশন হাউসে গেলে দাম খানিকটা বেশি পড়বে। তবে এসব দোকানে পাবেন চলতি ধারার ফ্যাশনেবল ফতুয়া বা টি-শার্ট। ক্যাটস আই, ইনফিনিটি, ফ্রিল্যান্ড, ওটু, ব্যাং, ইজি, প্লাস পয়েন্ট, মেনজ ক্লাব, জেন্টেল পার্ক, দেশিদশ, ওয়েস্টিন বা লা রিভের মতো দোকানে কিনতে চাইলে টি-শার্টের জন্য আপনাকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। আর ফতুয়া কিনতে চাইলে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। কটির দাম পড়বে ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।