ধ্রুপদি ঢঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেইস আর ফুলেল মোটিফের নকশায় পোশাকে থাকছে ঐতিহ্যের ছেঁায়া। মডেল: ইষিকা ও চৈতি, পোশাক: কোরাল ক্লজেট, ছবি: কবির হোসেন
লেইস আর ফুলেল মোটিফের নকশায় পোশাকে থাকছে ঐতিহ্যের ছেঁায়া। মডেল: ইষিকা ও চৈতি, পোশাক: কোরাল ক্লজেট, ছবি: কবির হোসেন

সময়টাই তো উৎসবমুখর। হিম হিম ঠান্ডার দিনে বারবিকিউ পার্টি,

সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট
সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট

বনভোজন আর বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত লেগেই আছে। চলছে ভিনটেজ গার্ডেন টি পার্টির আদলে চায়ের আড্ডাও। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি পোশাকের ট্রেন্ড চলছে এখন।

কথা হলো ডিজাইনার রুপো শামসের সঙ্গে। এই শীতে লেইস এবং ভেলভেটের তৈরি কামিজ, কেপ কোটের ট্রেন্ড চলছে বলে জানালেন তিনি। শাড়ি, কামিজ ও কেপ কোটে ঐতিহ্যবাহী জারদৌসি, জাল কাজ, স্ট্যাম্পড এমব্রয়ডারির কাজ চলছে। নকশায় ব্যবহৃত হচ্ছে পাথর, চুমকি, মুক্তা, আইলেট লেইস ও ক্রুশকাটার লেইস। কাশ্মীরি ও পার্শিয়ান এমব্রয়ডারির নকশা কেবল শালে নয়, নজর কাড়ছে পোশাকেও।

রুপো বলেন, কেপ কোট আন্তর্জাতিক ফ্যাশনেও এখন বেশ জনপ্রিয়। আমাদের দেশে এটি ফিউশনের মতো ব্যবহৃত হচ্ছে। চাপা প্যান্ট এবং ঢিলেঢালা গারারার সঙ্গে তো বটেই, এমনকি চাইলে শাড়ি বা কামিজের সঙ্গেও এটি অনায়াসে পরা যেতে পারে। এটি ভিক্টোরিয়ান যুগে যেমন চলেছে, তেমনি চলেছে রাবীন্দ্রিক যুগেও। নাটোরের রানী ভবানী থেকে শুরু করে ঢাকার নবাববাড়ির মেয়েদের গায়েও চড়েছে এই কেপ কোট। সেই ফ্যাশন এখন আবার ফিরে এসেছে।

সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট
সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট


সাদামাটা মসলিন ও জর্জেটের শাড়িতে ভেলভেট এবং লেইসের ব্যবহারে একে আরও স্টাইলিশ ও অভিজাত করে তোলা সম্ভব। এর সঙ্গে মিলিয়ে একটি কেপ কোট পরে নিলে দেখাবে আরও স্মার্ট। রুপো জানালেন তাঁর বুটিক কোরাল ক্লোজেটে সুতির থান কাপড়েও কয়েক ধরনের এমব্রয়ডারি এবং লেইসের ব্যবহারে শাড়ির নকশা করা হয়েছে। এতে ঐতিহ্যের ছোঁয়া যেমন লেগেছে, তেমনি শাড়িটিও হয়ে উঠেছে জমকালো। ভিনটেজ বা পুরোনো দিনের ফ্যাশনে ব্লাউজের নকশায়ও অনেক বৈচিত্র্য দেখা যায়। লেইস ও ভেলভেট কাপড়ের নকশাদার ব্লাউজ এখন তাঁত ও কাতানের পাশাপাশি আধুনিক শাড়ির সঙ্গেও পরা হচ্ছে। হাল ফ্যাশনের শাড়ির সঙ্গে এ ধরনের ব্লাউজে বেশ একটা আভিজাত্যের আমেজ ফুটিয়ে তোলা যায়। রেশমের কোনো স্কার্ফ মাথায় পেঁচিয়ে নিলে তা স্টাইলিশও দেখাবে, সঙ্গে ঠান্ডা থেকে কান এবং গলাও রক্ষা পাবে।

আড়ংয়ের ডিজাইনার নদী আফসানা জানালেন, ইদানীং পোশাকের নকশায় ডিটেইলিংয়ের ক্ষেত্রে লেইস ব্যবহৃত হচ্ছে বেশি। জামার হাতায় এবং গলায় দুটি কাপড় জোড়া লাগানোর কাজে লেইস ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্যান্টে বর্ডার এবং ডিটেইলিংয়েও দেখা যাচ্ছে ক্রুশকাঁটা এবং আইলেট লেইস। কুর্তা, কামিজের বর্ডারে এবং ওড়নায় উলের ছোট ছোট বলের মতো লেইস বসানো হচ্ছে, যা পমপম নামে পরিচিত। নদী বলেন, বাজারে নানা রকম ক্রুশের লেইস তো পাওয়া যায়ই, চাইলে হাতেও বুনে নিতে পারেন এটি। ছাপা নকশার ব্লাউজে ক্রুশকাঁটার লেইস বুনে হাতায় ও গলার কাছে বসালে দারুণ লাগবে। কামিজের হাতাও ক্রুশের হলে মন্দ লাগবে না।

সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট
সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট
সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট
সালোয়ার কামিজ বা শাড়ি–দুই ধরনের পোশাকের সঙ্গেই পরতে পারেন কেপ কোট

শীতের দিনে উজ্জ্বল রংগুলোই পোশাকে বেশি প্রাধান্য পাবে। দিনের কোনো দাওয়াতে কামিজের উচ্চতা হাঁটু পর্যন্ত হলেও রাতে আরেকটু বেশি ঝুলের পরা যেতে পারে। পোশাকের ঘের বেশি, না কম হবে, তাও নির্ভর করছে কী ধরনের পার্টিতে যাচ্ছেন তার ওপর। জমকালো কোনো পার্টিতে বেশি ঘেরের কামিজ পরা যেতে পারে, ঘরোয়া কোনো আড্ডা হলে টপ আর প্যান্টের সঙ্গে একটা কেপ কোট পরে নিলেই হয়ে যায়। পোশাকের সঙ্গে মিলিয়ে অনুষঙ্গ আধুনিক অথবা ঐতিহ্যবাহী—দুই ধরনেরই মানাবে।