
রাজধানীর বাসাবোয় নতুন শাখা খুলেছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভ। সব ধরনের পোশাক দিয়ে সাজানো হয়েছে এই শাখা। এ জন্য কর্তৃপক্ষ বলছে ‘ফ্ল্যাগশিপ শাখা’। বাসাবোর আগমন সিনেমা কমপ্লেক্সে ১৪ হাজার বর্গফুটের শাখাটি চালু হয়েছে ১১ মার্চ। উদ্বোধনী দিনে নতুন শাখায় অতিথি ও ক্রেতাদের জন্য বিশেষ একটি ফ্যাশন শোর আয়োজন করে লা রিভ। নিজেদের বসন্ত ও গ্রীষ্মের সংগ্রহ থেকে বাছাই করা পোশাক পরে র্যা ম্পে হাঁটেন মডেলরা। ক্যাজুয়াল, কাপল, এথনিকসহ বেশ কয়েকটি কিউতে এসব পোশাক তুলে ধরেন তাঁরা। ছেলে, মেয়ে ও শিশুদের পোশাকের সব সংগ্রহ থাকছে লা রিভের নতুন শাখায়।
নতুন শাখার উদ্বোধন করেন লা রিভের ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ বিভাগের পরিচালক মন্নুজান নার্গিস। তিনি বলেন, তারুণদের আগ্রহ ও ফ্যাশনসচেতন ক্রেতাদের কেনাকাটা আরও সহজ করতে নতুন এই বিক্রয়কেন্দ্রটি চালু করেছি আমরা। পোশাক ছাড়াও নানা ধরনের ফ্যাশন সামগ্রী, ব্যাগ, ঘড়ি, বেল্ট ও গয়নার সংগ্রহ থাকছে।’