নিউইয়র্ক ফ্যাশন শোতে বাংলাদেশি ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক ফ্যাশন শোর মঞ্চে যোএন অ্যাশের পোশাক পরে হাঁটছেন মডেলরা। ছবি: সংগৃহীত
নিউইয়র্ক ফ্যাশন শোর মঞ্চে যোএন অ্যাশের পোশাক পরে হাঁটছেন মডেলরা। ছবি: সংগৃহীত
যোএন অ্যাশের পোশাক
যোএন অ্যাশের পোশাক

আন্তর্জাতিক ফ্যাশনের বর্ষপঞ্জিতে প্রতিবছর ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজন করা হয় নিউইয়র্ক ফ্যাশন উইক। এবার বাংলাদেশি ফ্যাশন হাউস একস্ট্যাসির অঙ্গপ্রতিষ্ঠান যোএন অ্যাশ অংশ নিচ্ছে এই ফ্যাশন উইকে। ৯ ফেব্রুয়ারি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যোএন অ্যাশ ফল/উইন্টার ২০১৭ রানওয়ে শো অনুষ্ঠিত হয়। যোএন অ্যাশের ডিজাইনার আসমা সুলতানার ৩৪টি জমকালো পোশাক ফ্যাশন শোতে দেখানো হয়।

মেয়েদের সাজে বর্ণিল রঙের ছোঁয়া থাকবে
মেয়েদের সাজে বর্ণিল রঙের ছোঁয়া থাকবে

আসমা সুলতানা বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে তুলে ধরার জন্যই আমার এই চেষ্টা। রাজকীয় থিম ও নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে মূলত মসলিন, কাতান, জামদানি ও টুল কাপড় নিয়ে তৈরি করা হয়েছে প্রতিটি পোশাক।’ যোএন অ্যাশের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। আসমা সুলতানা জানান, আবেগপ্রবণ, আত্মবিশ্বাসী ও সৃজনশীল নারীদের জন্যই এই পোশাকগুলো তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, এবারের নিউইয়র্ক ফ্যাশন উইকে ট্রেসেমের শুভেচ্ছাদূত হিসেবে র‍্যাম্পে হাঁটছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া।