পারসোনা এবার ওয়ারীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারীতে পারসোনার উদ্বোধনী অনুষ্ঠানে কানিজ আলমাস খানের সঙ্গে অতিথিরা। ছবি: নকশা
ওয়ারীতে পারসোনার উদ্বোধনী অনুষ্ঠানে কানিজ আলমাস খানের সঙ্গে অতিথিরা। ছবি: নকশা
ফ্যাশন শোর একটি কিউ
ফ্যাশন শোর একটি কিউ

ঢাকার ওয়ারীর র্যা ঙ্কিন স্ট্রিটের সড়কটিতে হঠাৎ করেই যেন ছড়িয়ে পড়ল উৎসবের আমেজ। ঢোলের বাজনা বাজিয়ে আসা সারি সারি ঘোড়ার গাড়ি দেখে কিছুটা চমকিত হলো এলাকাবাসী। এমনই ব্যতিক্রমী প্রচারণার মধ্য দিয়ে গত ২৯ অক্টোবর শুক্রবার পুরান ঢাকায় যাত্রা শুরু করল সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান পারসোনা৷ পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান জানালেন, এটি পারসোনার ১১ তম শাখা। পুরান ঢাকার সৌন্দর্যসচেতন মেয়েরা সেবা নিতে তাদের অন্যান্য শাখায় যেত৷ গ্রাহকদের চাহিদার কথা ভেবেই ওয়ারীতে যাত্রা শুরু করল পারসোনা৷ প্রায় ১০ হাজার বর্গফুট আয়তনের এই আউটলেটটিতে মেয়েদের জন্য থাকছে সব ধরনের সৌন্দর্যসেবা৷ পাশাপাশি ছেলেদের জন্য থাকছে পারসোনা মেনজ৷ এর সঙ্গে যুক্ত হবে স্প্রিং স্পা৷ এরপর ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সাংসদ সানজিদা খানম, উপস্থাপক ও মডেল শারমিন লাকি, অভিনেত্রী জয়া আহসান, নুজহাত ইসলাম ফিমা, তানভীন সুইটি, রূপ-বিশেষজ্ঞ আফরোজা পারভীন, ডিজাইনার বিপ্লব সাহা, সংগীতশিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী প্রমুখ৷
উদ্বোধনের পর এক মনোজ্ঞ ফ্যাশন শোর আয়োজন করা হয়। ফ্যাশন শোতে হাল আমলের পোশাক, হেয়ারস্টাইল আর মেকআপ ট্রেন্ড তুলে ধরা হয়। পাশাপাশি চলতি ধারার বর-বউয়ের সাজ স্থান পায় ফ্যাশন শোর কিউতে৷ এতে দেশসেরা র্যা ম্প মডেলরা অংশ নেন। ঠিকানা: এ কে ফেমাস টাওয়ার (চতুর্থ তলা), ৪১ র্যা ঙ্কিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা।