পুরাণ নতুন ঢঙে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুল বাঁধার  পুরনো ঢং ফিরে এসেছে নতুন রূপে
চুল বাঁধার পুরনো ঢং ফিরে এসেছে নতুন রূপে

গ্রিক বা রোমান পুরাণের কাহিনী নিয়ে রয়েছে নানা সিনেমা। এসব সিনেমার বড় আকর্ষণ নারী চরিত্রগুলোর পোশাক ও চুলের স্টাইল। ‘ট্রয়’ ছবিতে হেলেন চরিত্রে অভিনয় করা ডায়ানে ক্রুগারের চুলের সাজের কথাই ধরুন। সেরকম এলোমেলো বেণি করা কিংবা পাথর-মুক্তা বসানো চুলের সাজ এখন দারুণ জনপ্রিয়। নানা উৎসবে এ ধরনের চুলের সাজ আজকাল অনেকেই করছেন।

খুব সহজে চুলগুলো ব্যাককোম্ব করে এমন হেয়ারস্টাইল করতে পারেন
খুব সহজে চুলগুলো ব্যাককোম্ব করে এমন হেয়ারস্টাইল করতে পারেন

কথা হলো হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিনের সঙ্গে। প্রাচীন রোমান বা গ্রিক হেয়ারস্টাইল আসলে চুলের সাজে অগোছালোর মধ্যেই একটি গোছানো লুক নিয়ে আসে, বললেন তিনি। এ ধরনের চুলের সাজে চুলকে কয়েক ভাগে ভাগ করে বেণি, টুইস্ট বা স্পাইরাল করে মেসি বা এলোমেলো স্টাইলে খোঁপা বা বেণি করা হয়। খোঁপা বা বেণিটিও হয় একটু ভিন্ন রকমের। বেশির ভাগ সময়েই তা মাথার মাঝ বরাবর না করে যেকোনো একদিকে করা হয়। এ ধরনের হেয়ারস্টাইলে সামনের চুলগুলোকে নানাভাবে সাজানো যেতে পারে। তবে কোন স্টাইল বেছে নেওয়া হবে তা নির্ভর করবে মুখের গড়নের ওপর। যেমন লম্বাটে মুখে যদি সামনের চুলগুলোকে টুইস্ট বা বেণি করে অনেক উঁচু করে বাঁধা হয়, তাহলে মুখ আরও লম্বা দেখাবে। আবার এ ক্ষেত্রে চুলের ঘনত্বটাও গুরুত্বপূর্ণ। কারণ, এ ধরনের হেয়ারস্টাইলে সাধারণত চুলগুলোকে কয়েক ভাগে ভাগ করে নিয়ে তারপর নানা কায়দায় বাঁধা হয়। তাই ঘন চুলে এটি করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে।

খুব সহজে চুলগুলো ব্যাককোম্ব করে এমন হেয়ারস্টাইল করতে পারেন
খুব সহজে চুলগুলো ব্যাককোম্ব করে এমন হেয়ারস্টাইল করতে পারেন

এ ধরনের চুলের সাজ প্রাচীন হলেও বর্তমান ফ্যাশন ধারায় এতে এসে মিশেছে আধুনিকতার ছোঁয়া। এখানে বৈচিত্র্য নিয়ে আসার নানা সুযোগ রয়েছে। টুইস্ট করে চুলগুলোকে যেমন নানা কায়দায় সাজাতে পারেন, তেমনি বেণিও করা যেতে পারে নানা ঢঙে। তবে চুলের দৈর্ঘ্য অন্তত কাঁধ পর্যন্ত হওয়া চাই, জানালেন তানজিমা। তিনি আরও বলেন, এ ধরনের চুলের সাজে মুক্তা বা পাথরের চুলের অনুষঙ্গ খুব মানায়। তাজা ফুলের সঙ্গে মানানসই হবে না, তাই এটি এড়িয়ে যাওয়াই ভালো। দেশি ও পশ্চিমা দুই ঘরানার পোশাকেই এই হেয়ারস্টাইল ভালো লাগবে কিন্তু চুলের সাজের সঙ্গে মুখের সাজে ভারসাম্য রাখা চাই। তানজিমা শারমিনের মতে, রোমান বা গ্রিক হেয়ারস্টাইলের সঙ্গে দেশি ঐতিহ্যবাহী মেকআপ মানানসই নয়। এ রকম চুলের সঙ্গে চোখটা হালকা রঙের শিমারি শেড এবং ঠোঁট গ্লসি লিপস্টিকে রাঙাতে পারেন। ছিমছাম ও জমকালো দুই ধরনের লুকেই এ ধরনের চুলের সাজ ভালো লাগবে। চুলটা এলোমেলোভাবে সাজানো হয় বলে এর সঙ্গে কানে টপই বেশি মানানসই, ঝোলানো কোনো দুল পরতে চাইলে তা হতে হবে একদম সাধারণ নকশার।

মুখের গড়নের সঙ্গে মানিয়ে করুন চুলের সাজ
মুখের গড়নের সঙ্গে মানিয়ে করুন চুলের সাজ

রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, এ ধরনের হেয়ার স্টাইলে চুলগুলোকে সোজা না রেখে নিচের দিকে একটু কার্ল বা স্পাইরাল করে রাখা হয়। টানটান করে চুল না বেঁধে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে রাখাই এ ধরনের স্টাইলের নিয়ম। শুধু খেয়াল রাখতে হবে কাকে কোনটা মানাচ্ছে। যাঁদের উঁচু করে চুল বাঁধলে ভালো লাগে, তাঁদের সাধারণত এ ধরনের চুলের সাজে দেখতে ভালো লাগে, বললেন তিনি। নিচের চুলগুলো ওপরে তুলে, কানের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত বা সামনের চুল টুইস্ট করে একটি সাইড বান অথবা নানাভাবে বেণি করা যেতে পারে। চুল খুব ঘন না হলেও এ ধরনের হেয়ার স্টাইল করা যাবে। ঘন চুলের জন্য এক রকম স্টাইল হবে, পাতলা চুলের জন্য আরেক রকম, বললেন তিনি। পাতলা চুল হলে ব্যাককোম্ব করে ফুলিয়েও রাখা যায়। এটি মানাবে সব ধরনের পোশাকের সঙ্গেই।

যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে এমন চুলের সাজ মডেল: ইশা ও নুসরাত ফারিয়া সাজ: কািনজ আলমাস খান পোশাক: বাটারফ্লাইজ বাই সাগুফতা ছবি: কবির হোসেন
যেকোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে এমন চুলের সাজ মডেল: ইশা ও নুসরাত ফারিয়া সাজ: কািনজ আলমাস খান পোশাক: বাটারফ্লাইজ বাই সাগুফতা ছবি: কবির হোসেন