প্রাইডের ২৫ বছর পূর্তি

প্রাইড টেক্সটাইলের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২১ জানুয়ারি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক উৎসবের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপু মনি এবং অনন্যার প্রধান সম্পাদক তাসমিমা হোসেন৷ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য এবার ১৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়৷ সম্মাননাপ্রাপ্তরা অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, চিকিৎসক সানিয়া আহসান, সংস্কৃতিকর্মী সাদাফ সায সিদ্দিকী, গলফার তাহমিনা রাহমান, ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন জারা জাবীন মাহবুব, বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান, যোগাযোগ বিশেষজ্ঞ ঈশিতা আজাদ, স্যার জন উইলসন স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা শহীদ, অভিনেত্রী মিতা চৌধুরী, সানবীম স্কুলের শিক্ষক মুনিজ মঞ্জুর, সাদমানী আর্ট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা নাদিয়া সাদমানি, রান্নাবিদ নাহিদ ওসমান, চিত্রশিল্পী নাজিয়া আন্দালীব এবং লিলি অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবরিনা ইসলাম৷
অনুষ্ঠানের শেষে প্রাইডের তিনটি সিগনেচার কালেকশন, প্রাইড গার্লস এবং এথনিক মেনের পোশাক নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে ছিল ২০ মিনিটের জমকালো ফ্যাশন শো। প্রাইডের সংগ্রহ থেকে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি-পায়জামা, দাওয়াতের পোশাক ও ব্রাইডাল ওয়্যার পরেও মডেলরা হেঁটেছেন মঞ্চে। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেছিলেন আজরা মাহমুদ।