ফ্যাশনে ফিরছে লাল রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাল রংকে কেউ কেউ আত্মবিশ্বাসের প্রতীক বলেন। ফ্যাশনের জগতে এটি বেশ জনপ্রিয়। হলিউড চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা সম্প্রতি লালের দিকে ঝুঁকছেন। যুক্তরাজ্যে নারীদের ওপর পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, ১৬ শতাংশ নারী লাল রঙে নিজেদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস খুঁজে পান। দেশটির ফ্যাশন ডিজাইনার অলিভিয়া রুবিন চলতি বছরের হেমন্ত ও শীতে সাদাকালোর পাশাপাশি লাল এবং অন্যান্য উজ্জ্বল রঙের পোশাক পরতে ফ্যাশন সচেতনদের উৎসাহিত করছেন। খালিজ টাইমস।