ফ্যাশনের তরুণ তুর্কিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ফ্যাশন-দুনিয়ায় নতুনেরা বদলে দিচ্ছেন তারকা হওয়ার তরিকা। শুধু ক্যামেরা কিংবা ব্র্যান্ড নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে আসা তরুণেরা এখন ফ্যাশনের হাল ধরেছেন স্বমহিমায়। তাঁদের কয়েকজনকে নিয়ে এই আয়োজন।

মাসাবা গুপ্তা
মাসাবা গুপ্তা

মাসাবা গুপ্তা
লন্ডনে পড়তে গিয়েছিলেন সংগীত। ভারতে ফিরে আর রইল না সে শখ। উবে গিয়ে ভর করল ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার বাসনা। তাতেই বাজিমাত। বলিউড নায়িকা থেকে কলেজপড়ুয়া মেয়েটিও এখন মাসাবার ভক্ত। বলা ভালো, তাঁর করা ডিজাইনের ভক্ত। চোখকাড়া ঝলমলে প্রিন্ট, পোশাকে আলো-ছায়ার কাজ আর নিখুঁত মেয়েলি ছাঁটের ডিজাইন করতে পারা মাসাবা এখন ভারতের অন্যতম জনপ্রিয় তরুণ ফ্যাশন ডিজাইনার।
সূত্র: হাফিংটন পোস্ট

শন ও’প্রে
শন ও’প্রে

শন ও’প্রে
মাইস্পেস নামের সামাজিক যোগাযোগের মাধ্যমে শন মাত্র ১৭ বছর বয়সে সবার নজর কাড়েন। এখন তাঁর বয়স ২৭ এবং তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তরুণ পুরুষ মডেল। বার্ষিক ১৫ লাখ ডলার আয় করা শনকে প্রতিনিধি বানিয়েছে ভারসাচি, ডলসে অ্যান্ড গাবানা, কেলভিন ক্লেইন ও র্যা লফ লরেনের মতো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। তাঁকে দেখা গেছে ম্যাডোনা ও টেইলর সুইফটের মিউজিক ভিডিওতেও। সূত্র: ফোর্বস

সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ
বিদঘুটে সেলফি কিংবা উদ্ভট আচরণ নয়। বরং ফ্যাশন আর নিজের মতো থাকার অনুপ্রেরণা দিচ্ছে ইনস্টাগ্রামের রানি হিসেবে আসন গেড়ে বসা সেলেনা গোমেজ। ১০ কোটি ১০ লাখ অনুসারী প্রতিদিন তাঁর অ্যাকাউন্টে ঘোরেন নিত্যনতুন ফ্যাশনের ধারণা নিতে। ফাঁকতালে নতুন নতুন ফটোশুটের খবরও জানা হয়ে যায় তাঁদের।
সূত্র: দ্য টেলিগ্রাফ

টুইটারের রানি
টুইটারের রানি

টুইটারের রানি
ছোটখাটো দুই-একটা লাইন লিখেও মানুষ কীভাবে ফুটিয়ে তোলে ফ্যাশনকে, তা দেখতে কেটি পেরির টুইটার অ্যাকাউন্ট ঘুরে আসতেই হবে আপনাকে। পশ্চিমা এই সংগীতশিল্পীর টুইটারে অনুসারীর সংখ্যা এখন প্রায় ৯ কোটি ৪০ লাখ। রঙের বাহার নয়, বরং নিত্যদিনের মার্জিত পোশাক, ফ্যাশনজগতের সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাঁদের সঙ্গে হাসিঠাট্টার চমৎকার সম্পর্ক তাঁকে প্রায় অপরিহার্য করে তুলেছে ফ্যাশন বিশ্বে। সূত্র: টুইটার

কিন্ডেলে’রা
কিন্ডেলে’রা

কিন্ডেলে’রা
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর মতে, ২০১৬ সালের সবচেয়ে বেশি আয় করা নারী মডেল জিজেল বুন্ডসেন। বছরে সাড়ে তিন কোটি ডলার আয় করা জিজেলে এই শিরোপা ধরে রেখেছেন ১৪ বছর হলো। পরেই আছেন ব্রাজিলের মডেল আদ্রিয়ানা লিমা। বছরজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় আলোচনায় থাকা কিন্ডেল জেনার এবং গিগি হাদিদ যথাক্রমে রয়েছেন চতুর্থ ও পঞ্চম অবস্থানে। সূত্র: ফোর্বস
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী