প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউভাতে দেশি শাড়ির সঙ্গে কনেদের সাজে ফিউশন যোগ করছেন মাহিন খান। মসলিন আর অ্যান্ডির মিশ্রণে তৈরি এসব শাড়িতে ফুটিয়ে তুলেছেন সুতার কাজ। বউভাতে কনেদের মায়াসীরে থাকছে বেল্টের আয়োজন। আলাদা করে কোনো ক্লাচ বা পার্টি ব্যাগ নয়, বেল্টে লাগানো ছোট ব্যাগেই কনেরা রাখছেন প্রয়োজনীয় সবকিছু। একই সঙ্গে ওড়না পরার স্টাইলেও আসছে নতুনত্ব। ছেলেদের শেরওয়ানিতে তেমন বৈচিত্র্য না থাকলেও পায়জামার কাটছাঁটে দেখা গেল নতুনত্ব। আলীগড়ি, আফগানী ধুতি কাট আর চওড়া প্যান্ট পরছেন ছেলেরা। এ আয়োজনে পোশাক ও অনুষঙ্গ দিয়েছেন মাহিন খান।