বাঁধন বললেন, ফ্যাশনেবল মুহূর্ত তৈরির আরও আছে বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখার জন্য বাঁধনকে যখন ফোন করেছি, যুক্তরাষ্ট্রে তখন মধ্যরাত। ঘুম ঘুম চোখে জানালেন, এখনো সেখানে ফ্যাশনেবল মুহূর্ত তৈরির আছে বাকি। ২৯ এপ্রিল আর আগামী ১ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিউজিয়াম অব মডার্ন আর্টে (মোমা) দেখানো হবে ‘রেহানা মারিয়ম নূর’। এ মুহূর্তে বাঁধন আছেন টেক্সাসে, প্রবাসী বাঙালি ফারিয়া হোসেনের আতিথেয়তায়। ২৫ এপ্রিল উড়াল দেবেন নিউইয়র্কে। সেখানে থাকবেন তাঁর বেস্ট ফ্রেন্ড শান্তার বাড়িতে। সবচেয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছেন এই অভিনেত্রী। দেশে ফিরবেন ২ মে। বেশ কিছু ব্র্যান্ড আর ডিজাইনারস ড্রেস নিয়ে গেছেন বাঁধন। তবে ইদানীং যেসব কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, সেগুলো তাঁর নিজের ওয়ার্ডরোব থেকে নেওয়া।

এ বছর যে উৎসব মানেই চুমকির পোশাক, জানান দিলেন বাঁধনও
ছবি: ফেসবুক থেকে
লাল লং টপে বাঁধন। পাশেই জলপাই রঙা শার্ট আর জিনসে ভারতীয় অভিনেতা রজত কাপুর
ছবি: ফেসবুক থেকে

একটি সুযোগও হাতছাড়া হতে দিচ্ছেন না বাঁধন। দেশের সীমানার বাইরে দেশি ফ্যাশনকে তুলে ধরার সব সুযোগই কাজে লাগাচ্ছেন তিনি। একের পর এক আন্তর্জাতিক উৎসবের লালগালিচায় বাংলাদেশি সাজ–পোশাকের স্বনিয়োজিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে চলেছেন তিনি। আর বেশির ভাগ ক্ষেত্রেই তিনি গায়ে চাপাচ্ছেন নারী ফ্যাশন ডিজাইনারদের পোশাক। গয়নাও নারী উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া। দেখে নেওয়া যাক দেশি নারী ফ্যাশন ডিজাইনারদের সে রকমই কয়েকটি ছবি।

শেষ হইয়াও হইল না শেষ। যুক্তরাষ্ট্রে ইন্ডিমেমি চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে দুই দিন হলো। তবে আজমেরী হক বাঁধন এখনো দেশে ফেরেননি। আবার কবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ হবে! ছুটিটাকে তাই নিজ উদ্যোগে বাড়িয়ে নিয়েছেন তিনি। একবারে নিউইয়র্ক ঘুরে আসবেন
ছবি: ফেসবুক থেকে
মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন বাঁধন। ছবিগুলো যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টোনিওতে তোলা
ছবি: ফেসবুক থেকে
খুব একটা ব্র্যান্ড ‘ফ্রিক নন’ বাঁধন। ইতালীয় নামী ব্র্যান্ডের পোশাকও পরেন। আবার রাজধানীর নূরজাহান হকার্স মার্কেট থেকেও পছন্দমতো দরদাম করে কেনেন। এখানে তিনি পরেছেন আর্কটিক ব্লু রঙের একটি লম্বা হাতা গাউন
ছবি: ফেসবুক থেকে
পরনে মম জিনস, স্ট্রাইপড টিশার্ট, চোখে সানগ্লাস, পিঠে ঝোলানো ছোট্ট ব্যাগ, পায়ে ফ্ল্যাট স্যান্ডেল চাপিয়ে বেরিয়ে পরেছেন বাঁধন
ছবি: ফেসবুক থেকে
খাওয়াদাওয়া নিয়ে খুবই সচেতন বাঁধন
ছবি: ফেসবুক থেকে
শপিং করছেন বাঁধন। একটি সাদা জুতা আর একটি স্লিপার কিনেছেন। বললেন, ‘মন মতো সাদা জুতা পাওয়াই যায় না। এখানে পেলাম, তাই নিয়ে নিলাম।’
ছবি: ফেসবুক থেকে
যত জুতাই থাকুক না কেন, যথেষ্ট নয়! জুতা ব্যাপারটাই এমন
ছবি: ফেসবুক থেকে
রঙিন ওভারসাউজড শার্ট, জিন্স, ঝোলানো ব্যাগ, কপালে টিপ আর আবশ্যিক লিপস্টিক—এই যথেষ্ট। শার্টটি রঙিন পিরান থেকে নেওয়া
ছবি: ফেসবুক থেকে
বাঁধন ও ফারিয়া হোসেন, প্রবাসী এই ফারিয়া হোসেনের অতিথি হয়েই টেক্সাসে আছেন বাঁধন
ছবি: ফেসবুক থেকে
বাঁধনের জন্য কাফতান স্টাইলের গাউনটি তৈরি করেছেন বাংলাদেশি ডিজাইনার সামিয়া মেহজাবিন