বিদ্যুৎ বিপর্যয়ের সময় যেসব ব্যবসা করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোন চার্জের ব্যবসা
বিদ্যুৎ নেই। স্মার্টফোন ব্যবহারকারীদের বুকে হাহাকার। বিদ্যুৎ না থাকার খবরটি অনেকেই ফেসবুকে দিতে পারেন না কেবল মুঠোফোনে চার্জ না থাকার কারণেই। এমন পরিস্থিতিতে এলাকাভিত্তিক মোবাইল চার্জিং বিজনেস চালু করা যায়। তার জন্য সারা দিনের জন্য একটা জেনারেটর ভাড়া করতে হবে। প্রতি ঘণ্টা মুঠোফোন চার্জের জন্য নেওয়া যেতে পারে মাত্র ৫০ টাকা। গ্রাহকের প্রয়োজনীয়তা বুঝে সেটা বাড়ানোও যেতে পারে।

.
.

ব্যক্তিগত আলাপচারিতার ব্যবসা
বিদ্যুৎ বিপর্যয়ের সময় সবচেয়ে বড় কষ্টে থাকেন প্রেমিক–প্রেমিকারা। এর ফলে অনেকের সম্পর্ক ভেঙে খান খান হওয়ার খবরও শোনা গেছে। চাইলে এমন দুর্বিপাকে পড়া প্রেমিক–প্রেমিকাদের পাশে দাঁড়াতে পারেন। এর জন্য দরকার কয়েকটি মুঠোফোন। স্মার্টফোন এ ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে। পুরোনো আমলের শক্তপোক্ত ও দীর্ঘস্থায়ী ব্যাটারির নকিয়া ফোন হতে পারে দারুণ কার্যকর। প্রতি মিনিট পাঁচ, দশ থেকে শুরু করে প্রয়োজনীয়তার ওপর নির্ভর করবে কথা বলার খরচ। প্রতি ৩০ মিনিট পর দুই মিনিট ফ্রি কথা বলার অফারও দেওয়া যেতে পারে।

.
.

সেলফি তোলার ব্যবসা
সবার মুঠোফোনে ফ্ল্যাশলাইট নেই। তাই বিদ্যুৎ বিপর্যয়ের সময় অনেকেই ঘণ্টায় ঘণ্টায় সেলফি তুলতে পারেন না। ঠিক এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার মুঠোফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে। কিংবা মোমবাতির আলো দিয়ে তৈরি করতে পারেন অস্থায়ী সেলফি স্টুডিও।

.
.

টর্চের আলোয় ঘরে পৌঁছে দেওয়ার ব্যবসা
শহরে–গ্রামে আঁধার মানেই কত কিছুর ভয়। গর্তের ভয়, ছিনতাইকারীর ভয়, ভূতের ভয় আরও কত কিছুর ভয়! তা ছাড়া আঁধারে বাসার পথ খুঁজে পাওয়াই তো কঠিন ব্যাপারস্যাপার। তাই পথহারা পথিকদের আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবসাটাও মন্দ নয়। একটা টর্চ থাকলেই সই। আর মুঠোফোনে টর্চ থাকলে তো কথাই নেই। এ ক্ষেত্রে বিল হবে প্রতি কিলোমিটার অনুযায়ী।

ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়ার ব্যবসা
শহরে বিদ্যুৎ নেই তো পানিও নেই। তাই হোম ডেলিভারির ব্যবসা হতে পারে জমজমাট। হোম ডেলিভারির পণ্য এ ক্ষেত্রে সুপেয় জল। জলের এই ব্যবসায় এক রাতে জলের মতোই টাকা আসবে। ফিল্টারের পানি নামের নোংরা পানির ব্যবসা যদি হিট হতে পারে, এই ব্যবসা হিট হবে না কেন!