বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

দেশি থেকে আন্তর্জাতিক
ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ফ্যাশন আর স্টাইল পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ওম শান্তি ওমের সেই দেশি পোশাক পরা মিষ্টি মেয়েটি দিন দিন নিজের ফ্যাশনকে করেছেন আরও বেশি কেতাদুরস্ত। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলসে একটি পার্টিতে দীপিকাকে দেখা গেল ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড আলেক্সান্ডার ম্যাক কুইনের পোশাকে। বলিউডের মেয়ে হলিউডের নজরে পড়ে গেছেন ওই এক পোশাকেই। সূত্র: ভোগ ইন্ডিয়া

আলিয়া ভাট
আলিয়া ভাট

আলিয়া আর ক্যাটই কী তবে...?

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

ফ্যাশনই সম্ভবত বেঁধে দিচ্ছে বলিউড তারকা আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের জোড়। শানদার সিনেমার পরে ক্যাটরিনা মুখর ছিলেন আলিয়া ভাটের সৈকতের পোশাকের প্রশংসায়। সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল, সবচেয়ে ফ্যাশনেবল প্রিয় বন্ধুর নাম। আলিয়া সঙ্গে সঙ্গেই নাম নিলেন ক্যাটরিনার। দেখা যাক, কেমন হয় এই বন্ধুত্ব! সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মনীশ আরোরা
মনীশ আরোরা

মনীশ অরোরার মেনজ কালেকশন
নয়াদিল্লির ফ্যাশন ডিজাইনার তিনি, বিচরণ আন্তর্জাতিক পরিমণ্ডলে। এই মার্চের শেষে মনীশ আরোরা নিজের কালেকশনে যোগ করছেন পুরুষদের জন্য পোশাক। ইন্ডিয়ান বাই মনীশ আরোরা এক্স কুভস নামে এ কালেকশনটির অনুপ্রেরণা জাপানি চিরায়ত কারুশিল্প, যা ফুটিয়ে তোলা হবে জ্যামিতি ও রেখার মোটিফে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

টনি গার্ন
টনি গার্ন

সপ্রতিভ টনি গার্ন

টনি গার্ন
টনি গার্ন

সুপার মডেল হিসেবে খ্যাতি তো ছিলই। সাবেক প্রেমিক লিওনার্দো ডিক্যাপ্রিওর সুবাদেও আলোচনা কম হয়নি টনি গার্নকে নিয়ে। সম্প্রতি টনি চুক্তিবদ্ধ হলেন ফরাসি ফ্যাশন ব্র্যান্ড আলেক্সান্ডার ভুঁচিয়ের সঙ্গে। ঝলমলে উপস্থিতি দিয়ে এখনো দারুণ সুনাম কুড়াচ্ছেন তিনি। সূত্র : ফ্যাশন উইক ডেইলি
মায়ের মেয়ে

লর্ডেস লিয়ন
লর্ডেস লিয়ন

ম্যাডোনাকে সবচেয়ে বেশি অনুসরণ করেন কে বলুন তো? তাঁর মেয়ে লর্ডেস লিয়ন। মায়ের ফ্যাশনই তাঁর কাছে সেরা। পারফরম্যান্স আর্টের উঠতি এই তারকা সম্প্রতি সুগন্ধী ব্র্যান্ড স্টেলা ম্যাককার্থির নতুন সুরভি পপের অ্যাম্বাসেডর হলেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচারণার কাজ। সূত্র: ফ্যাশন টাইমস