বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৪ বছরে ডিজাইনার!
ব্রিটিশ ফ্যাশনে মা ভিক্টোরিয়া বেকহাম আর বাবা ডেভিড বেকহামের নাম আসে শুরুর দিকেই। এখন তাঁদের পাশে দেখা যাবে এই পরিবারের ছোট্ট হারপারের নামও। ব্রিটিশ এই দম্পতির চার বছরের ছোট্ট মেয়ে হারপার বেকহাম শুরু করেছে পোশাক ডিজাইনের কাজ। ব্রিটিশ ফ্যাশন বোদ্ধারা বলছেন, হারপারের ফ্যাশন বোঝা আর ডিজাইন করার ক্ষমতা যে জন্মগত, তা এখনই বেশ বোঝা যাচ্ছে! সূত্র: এল ম্যাগাজিন

কাইলি জেনার ও কুর্টনি
কাইলি জেনার ও কুর্টনি

কাইলির নতুন রং
এরই মধ্যে তাঁকে ডাকা হচ্ছে ‘বিউটি মুঘল’ নামে। সৌন্দর্যপণ্যের নতুন সম্রাজ্ঞী কাইলি জেনার তাঁর ঠোঁটের প্রসাধনী সম্ভারে যোগ করলেন নতুন রং। উজ্জ্বল বেরি রঙের এই নতুন লিপ কালারের নামকরণ হয়েছে তাঁর বোন কুর্টনির নামে।
সূত্র: ইয়াহু বিউটি

মনীষ অরোরা নতুন রোদচশমা
মনীষ অরোরা নতুন রোদচশমা

ফাকোশিমার সঙ্গে মিলিয়ে
ভারতীয় ডিজাইনার মনীষ অরোরা মানেই বৈচিত্র্যময় কিছু। সম্প্রতি রুশ ব্র্যান্ড ফাকোশিমার সঙ্গে যৌথভাবে তিনি তৈরি করেছেন একেবারেই ভিন্ন ধাঁচের কিছু রোদচশমা। চিরচেনা এভিয়েটর ধাঁচের সঙ্গে তিনি যোগ করেছেন রোদচশমায় তৃতীয় চোখের ধারণা। আকৃতিও পাল্টে গেছে একদম। সূত্র: বলিউড স্টাইল

জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

নায়ীম খানের পোশাকে জেলো
সাদামাটা সাজ আর ঝলমলে ডে টিভি রিয়েলিটি শো আমেরিকান আইডলের মঞ্চ উজ্জ্বল করলেন সংগীত তারকা জেনিফার লোপেজ। পরেছিলেন মার্কিন ডিজাইনার নায়ীম খানের সিক্যুইনের স্ট্রাইপে হাল ফ্যাশনের পোশাক জাম্পস্যুট। শুধু রঙের বৈচিত্র্য নয়, জেনিফার লোপেজের কল্যাণেই হয়তো এবার ভালোভাবে দেখা যাবে সিক্যুয়িন স্ট্রাইপের ফ্যাশন।
সূত্র: ইয়াহু স্টাইল

.
.

তবুও, ঐশ্বরিয়াই!

ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

ভারতের গয়না নির্মাতা কল্যাণ জুয়েলার্সের ব্র্যান্ড দূতের দায়িত্ব ছেড়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিছুদিন আগে বর্ণবৈষম্য এবং শিশু অবমাননার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির প্রচারণায়। এর পরপরই নিজেকে গুটিয়ে নেন ঐশ্বরিয়া। যদিও কল্যাণ জুয়েলার্স বলছে, ঐশ্বরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক সব সময়ই প্রাতিষ্ঠানিক পদের চেয়েও বেশি ছিল। ভারতীয় পত্রিকাগুলো ঐশ্বরিয়াকেই সমর্থন দিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস

গ্রন্থনা : খাদিজা ফাল্গুনী