বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা
কঙ্গনা

নতুন রূপে কঙ্গনা
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে মানা হয় আধুনিক ভারতীয় নারীর প্রতিচ্ছবি হিসেবে। তাঁর স্টাইলের দৃঢ়তার কারণে ফ্যাশনপ্রেমীদের কাছে তিনি বেশ ভালোই জনপ্রিয়। দিন কয়েক আগে তাই ভারতীয় ফ্যাশন চেইন লাইস্টাইল চেইন স্টোর তার নতুন কালেকশন মালাঞ্জের জন্য বেছে নিল তাঁকে। এথনিক বা বিভিন্ন জাতিগত সৌন্দর্যের ভিন্নতা থাকছে এর মূল বিষয়। সূত্র: দ্য হটার ফ্লাই

.
.

কোটি টাকার ঘড়ি

.
.

ফরাসি ব্র্যান্ড শ্যানেলে পুরুষের ঘড়ি চলে এল অবশেষে। নাম দেওয়া হয়েছে দ্য মশিয়েঁ, সোজা বাংলায় ভদ্রলোক। সম্পূর্ণ সুইস মেড এই ঘড়িটির দাম ৩৬ হাজার মার্কিন ডলার। সূত্র: শ্যানেল ডট কম

পিয়েত্রো বোসেলি
পিয়েত্রো বোসেলি

শিক্ষক যখন মডেল
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে গণিত পড়াতেন এককালে। আকর্ষণীয় শারীরিক সৌষ্ঠবের কারণে তাঁকে ডাকা হতো বিশ্বের সবচেয়ে সুদর্শন অঙ্কের শিক্ষক বলে। ইতালির এই মানুষটির নাম পিয়েত্রো বোসেলি। আপাতত তিনি একজন মডেল। তা-ও আবার বিশ্বের অন্যতম সেরা পোশাক ব্র্যান্ড আরমানিতে।
পিয়েত্রো প্রতিনিধিত্ব করবেন জর্জিও আরমানির ইএসেভেন সিরিজের খেলাধুলার পোশাকে। সূত্র: ডেইলি মেইল

.
.
ডিজাইনার নিকশা লুলা
ডিজাইনার নিকশা লুলা

নতুন ডিজাইনার
ভারতের সম্ভাবনাময় ডিজাইনার নিকশা লুলা প্রকাশ করেছেন তার নতুন পোশাকসংগ্রহ। এই গ্রীষ্ম ও আসছে ল্যাকমে ফ্যাশন উইক সামনে রেখে উজ্জ্বল সব রং দিয়ে সাজিয়েছেন পোশাকগুলো। প্রাধান্য পেয়েছে কুঁচি দেওয়া টপ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী