বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবির ৫১ বছর

.
.

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘মুজে দেজ–আর্ত দেকারাতিফ’ জাদুঘরে চলছে বিশ্বখ্যাত ‘বারবি’ পুতুলের প্রদর্শনী। এ বছরের ১০ মার্চ মাসে শুরু হয়েছে এ প্রদর্শনী। চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে ১৯৬৫ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বারবিকে বৈচিত্র্যপূর্ণ পোশাক ও সাজসজ্জায় দেখা যাচ্ছে। নৃ-বিজ্ঞানী, কম্পিউটারবিজ্ঞানী, রেসিং ড্রাইভার, চিকিৎসক, পুলিশ, ব্যালেরিনা এমনকি চারবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও রয়েছে বারবি।

.
.

লেগিংস আউটফিট
গ্রীষ্মে লেগিংসের চল এখন চলছে ইউরোপজুড়ে। নানা রকম পোশাকের সঙ্গেই পরা যায়। একই সঙ্গে বেশ আরামদায়ক বলে এবারের গ্রীষ্মে লেগিংসের আউটফিটগুলোই বেশি চলবে বলে ধারণা করা হচ্ছে।

ব্লন্ডজ রকস্

ব্লন্ডজ রকস্
ব্লন্ডজ রকস্

হলিউডে এবারের গ্রীষ্মে ব্যাপকভাবে যে ধারাটি ছড়িয়ে পড়েছে তা হলো—একমাথা সোনালি চুলের বাহার। সম্প্রতি বিশ্বের নামকরা সব তারকাই হালের এই ধারাটিকে বরণ করে নিচ্ছেন নিজেদের চুলকে সোনালি করে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন সংগীত তারকা জাস্টিন বিবার। জাস্টিন বিবারের ভক্তরা তাঁকে আরও একবারের এই লুকে দেখে অভিভূতই হয়েছেন। নতুন এই রঙের সঙ্গে চুলের নতুন ছাঁটটিও বেশ মানানসই হয়েছে বলে অনেক ভক্তের ধারণা।

বর্ষায় বিয়ের উৎসবে
এ বছর বর্ষা মৌসুমে বিয়ের অনুষ্ঠানের জন্য ভারতীয় নামকরা সব ডিজাইনার এনেছেন তাঁদের নতুন সংগ্রহ। এই বর্ষায় বিয়ের অনুষ্ঠানে তাই বলিউড তারকারা তাঁদের পোশাক বেছে নেবেন মনিশ মালহোত্রার কেপ ডিজাইন, সব্যসাচী মুখার্জির বর্ণিল রঙের পোশাক, আঞ্জু মোদির লক্ষ্ণৌ পোশাক অথবা পেরনিয়া কুরেশির ইন্দো-ওয়েস্টার্ন ডিজাইন থেকেই।

.
.

গ্রন্থনা: ফারজানা ফাহ্মি
সূত্র: বিবিসি, সিএনএন, ডেইলি মেইল অনলাইন, হু হোয়াট ওয়ার , দ্যা ইন্ডায়ান এক্সপ্রেস, রিফাইনারী২৯,