বিশ্বজুড়ে ফ্যাশন

অলিম্পিক-জ্বরে জারা
রিও অলিম্পিক উপলক্ষেই যুক্তরাষ্ট্রভিত্তিক খেলাধুলার পোশাকের ব্র্যান্ড জারা তাদের নতুন সংগ্রহ বাজারে ছেড়েছে। নানা ধরনের ফুল ও হাফ হাতার টি-শার্ট, শর্টস, ট্রাউজারসহ বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিক্রি করছে জারা। নতুন এসব সামগ্রী বাজারে আসতেই শোরগোল পড়ে গেছে। বিক্রিও হচ্ছে দেদার।

রিওর মঞ্চে ঝলমলে
রিও ২০১৬ অলিম্পিকের উদ্বোধনে ব্রাজিলিয়ান সুপার মডেল, অভিনেত্রী ও পরিচালক জিসেলে বুন্ডসেন হাঁটলেন শেষবারের মতো। আর শেষবারেও একই রকম তোলপাড় তুলেছেন ভক্তদের মনে। আলেক্সান্ডায় হাকৌভিচের নকশা করা ঝলমলে রুপালি রঙের গাউন পরে সবার নজর কাড়েন তিনি।

সোনমের বোল্ড রূপ
বলিউড অভিনেত্রী সোনম কাপুর তাঁর ফ্যাশনের জন্য সমাদৃত সবার কাছে। নিত্যনতুন সাজপোশাকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন। সোনম আবার ভিন্ন একটি লুকে দর্শকদের সামনে এসেছেন। অপ্পো মুঠোফোনের একটি ইভেন্টে কালো রঙের রোকসান্ডা আউটফিটের সঙ্গে সোফিয়া ওয়েবস্টরের জুতো আর ক্লাচে সোনম ছিলেন বোল্ড।

রূপকথার সাজে ট্রেভি ফাউন্টেইন
ছয় মাসের বিশেষ প্রস্তুতি নিয়ে ফ্যাশন দুনিয়াকে চমকে দিল ইতালির অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ফেন্ডি। ফেন্ডির ৯০ বছর পূর্তি উপলক্ষে চোখধাঁধানো এক ফ্যাশন শো দিয়ে এই আলোচনার জন্ম দিয়েছে তারা। জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ‘লিজেন্ডস অ্যান্ড ফেইরি টেইলস’ শিরোনামের এই শোতে ফেন্ডি তাদের ‘অট কুট ওয়্যার আটাম-উইন্টার ২০১৭’র সংগ্রহ তুলে ধরে। ইতালির রোমের অন্যতম ঐতিহাসিক স্থান ট্রেভি ফাউন্টেইনের ওপর সম্পূর্ণ গ্লাম দিয়ে তৈরি রূপকথার প্ল্যাটফর্মের ওপর পুরো ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়। যেখানে সুপার মডেল কেন্ডাল জেন্নার ও বেল্লা হাদিদের উপস্থিতি এনে দেয় ভিন্ন মাত্রা।
গ্রন্থনা: ফারজানা ফাহ্মি
সূত্র: সিএনএন এন স্টাইল, দ্য টেলিগ্রাফ, বলিউড লাইফ ডটকম, হু হোয়াট ওয়্যার ও ভোগ