বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নট সো মেলো, ইয়েলো
এইশিরোনামেই ফ্যাশন সাময়িকী এলেতেছাপা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডিজাইনার নাঈম খানের ডিজাইন করা হলুদ রঙের বিয়ের গাউনের ছবি। ‘বসন্ত ২০১৭ ব্রাইডাল উইক’-এ বিশ্বসেরা সব ডিজাইনার তাঁদের নানা রকম নতুন নকশার বিয়ের পোশাক উপস্থাপন করেছেন। বিয়ের পোশাক হিসেবে সচরাচর হালকা নীল, গোলাপি অথবা সাদাই প্রাধান্য পায়। তাই নাঈম খানের এই হলুদ রঙের বিয়ের পোশাক সঙ্গে মিলিয়ে ওড়না নজর কেড়েছে সবার। সূত্র: এলে

.
.

পোশাকে কার্টুন

.
.

কমিক বইয়ের চরিত্রগুলোকে সব সময় দেখা যায় রংবেরঙের পোশাকে। ইদানীং পোশাকে জনপ্রিয়তা পেয়েছে সুইসাইড স্কোয়াড ছবির হার্লি কুইন। কমিক আঁকিয়েদের বরাবরই পাঠক চাহিদার কথা মাথায় রাখতে হয়। এখনকার শিল্পীরাও এই বিষয়ের ওপর বেশি জোর দিচ্ছেন। কেননা ফ্যাশন-সচেতন ব্যক্তিরা কমিকস চরিত্রের সাজে নিজেদের সাজাচ্ছেন। নিউইয়র্ক কমিক কন ২০১৬-এ ‘ফ্যাশন ইন কমিক’ আয়োজনে এসব বিষয় নিয়ে কথা বলেছেন বিশিষ্ট কার্টুন শিল্পী ক্যামেরন স্টুয়ার্ট, জেন বার্টেল, অ্যাডাম উইথার্স। সূত্র: ডব্লিউডব্লিউডি

.
.

কেনজো আর এইচ অ্যান্ড এম
সুইডেনের এইচ অ্যান্ড এম ফ্রান্সের কেনজোর সঙ্গে মিলে নতুন নকশার পোশাক বাজারে এনেছে। আগামী ৩ নভেম্বর এইচ অ্যান্ড এমের সব দোকানে এই পোশাকগুলো পাওয়া যাবে। তবে এর আগেই এইচ অ্যান্ড এম বাজারে এনেছে তাদের ‘কেনজো লুক বুক’। বাঘ ও চিতা বাঘের প্রিন্ট আর অতি উজ্জ্বল গাঢ় রঙের ব্যবহারই এবারের সংগ্রহের মূল আকর্ষণ। সূত্র: ভোগ

.
.

ছেলেদের হিল জুতা!
অবাক হওয়ার কিছুই নেই, ছেলেদের পায়ে হিল জুতা নতুন কিছু নয়। বরং মেয়েদের হিল পরার বহু আগে থেকেই ছেলেরা পরত হিল। সেই ছেলেদের হিল জুতা আবার নতুন করে ফিরে আসছে ফ্যাশনে। প্যারিসের বসন্ত/গ্রীষ্ম ২০১৭ ফ্যাশন শোতেও তা দেখা গেল। ইউরোপীয় ফ্যাশন হাউস ব্যালেনশিয়াগা প্রথমবারের মতো ছেলেদের বিভিন্ন ডিজাইনের নানা রকম প্ল্যাটফর্ম, হিল, বুট আর শ‌ু তুলে ধরেছে এই ফ্যাশন শোতে। সূত্র: দ্য গার্ডিয়ান
গ্রন্থনা: ফারজানা ফাহ্‌মী