বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকহাম স্টাইল!
বেকহাম স্টাইল!

বেকহাম স্টাইল!
ব্রুকলিন বেকহাম—ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে। বয়স ১৮ ছুঁই ছুঁই। বাবা-মায়ের মতো ব্রুকলিনও নিজের স্টাইল স্টেটমেন্ট দাঁড় করিয়ে ফেলেছেন এই বয়সে। এরই মধ্যে বিশ্বখ্যাত ম্যাগাজিন মিস ভোগ-এর বিলেতি সংস্করণ, ম্যান ভোগের ইতালীয় সংস্করণ লুয়মোর প্রচ্ছদে এসেছেন। ডেইজড কোরিয়ার সেপ্টেম্বর ২০১৬ সংখ্যার প্রচ্ছদ হয়েছেন তিনি। তবে একটি নয়, দুটি প্রচ্ছদ সেখানে। পরে অবশ্য জানা গেছে এটা ছিল যান্ত্রিক ত্রুটি। যেখানে একটি ছবিতে সাদা-কালো লম্বা চুলের ব্রুকলিন শার্টের সঙ্গে টাই পরেছেন। আর অন্যটিতে ব্রুকলিনের পছন্দের সাদা স্যান্ডো গেঞ্জির সঙ্গে নীল ট্রাউজার আর স্পোর্টস জুতা। পিপল ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্রুকলিন বলেন, ‘আমি ফ্যাশনকে শ্রদ্ধা করি; কিন্তু চলতি ধারা মেনে স্টাইল করি না। বেশি পছন্দ করি স্কেটিং করার সময়ের মতো পোশাক।’ তবে ব্রুকলিনের স্টাইলের মধ্যে অনেকে আবার খুঁজে পাচ্ছেন বেকহামের ছাপ। সূত্র: দ্য ফ্যাশনিস্তা ও পিপল ম্যাগাজিন

মানানসই কোট
মানানসই কোট

মানানসই কোট
শুধু লাল গালিচাই নয়, ‘স্ট্রিট স্টাইলে’ও অনন্যা আলিসিয়া ভিকান্দার। নীল লম্বা গাউনের সঙ্গে সুইডিশ এই অভিনেত্রী বেছে নেন লুই ভুটনের একটি সাদা ওভারকোট। সঙ্গে সাদা স্নিকার। ক্যাজুয়াল এই লুকে সম্প্রতি বাইরে দেখা গেছে তাঁকে। এরপর থেকেই আলোচনা চলছে ভক্তদের মধ্যে, এবার শীতে এটাই চাই। সূত্র: ইয়াহু স্টাইল

.
.

অভিনেতার ফ্যাশন হাউস
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর এবার অনলাইনে চালু করলেন নিজের ফ্যাশন ব্র্যান্ড। স্কাল্ট নামের এই ফ্যাশন ব্র্যান্ডে মিলবে ছেলেদের চলতি ধারার ক্যাজুয়াল ও শরীরচর্চার পোশাক। সম্প্রতি ভারতের মুম্বাইতে অনুষ্ঠানিকভাবে ফ্যাশন হাউসের ঘোষণা দেন অভিনেতা। এ সময় তিনি বলেন, ‘কয়েক বছর আগেও আমি ফ্যাশনের অনেক কিছু বুঝতাম না। তাই হয়তো কড়া হলুদ টি-শার্টের সঙ্গে গাঢ় রঙের জিন্স পরে বাইরে চলে আসতাম। এখন সেটা করি না। কারণ, ইন্টারনেটের যুগে হাতের মুঠোয় রয়েছে ফ্যাশনের সব খরব। এটি আপনাদেরও ভালো লাগবে আশা করি।’ অনলাইন ক্রেতাদের জন্য ঠিকানা: www.abof.com/men/SKULT
সূত্র: বলিউড ট্যাবলয়েড ও শহীদ কাপুরের ফেসবুক পেজ

.
.

বাপকা বেটা
বলিউড সুপার স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের এখনো অভিষেক ঘটেনি রুপালি পর্দায়। তাতে কী! সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিকই বাবার সঙ্গে পাল্লা দিচ্ছেন ছেলে। প্রায়ই আরিয়ানের স্টাইল বা কর্মকাণ্ড খবর হচ্ছে সংবাদমাধ্যমে। সম্প্রতি নিজের খালি গায়ের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন আরিয়ান। যেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানের মতো সিক্স প্যাকের দিকে যাচ্ছে ছেলের শরীর। এ ছাড়া পোশাক বা স্টাইলেও আরিয়ান যথেষ্ট সচেতন।
সূত্র: বলিউড লাইফ

.
.

নিজের নকশায় মেইসি
টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ তারকা মিইসি উইলিয়ামস অনেক তরুণেরই ‘ক্রাশ’। তরুণীদের কাছেও তিনি কম চর্চার নয়। গত মাসে অ্যামি অ্যাওয়ার্ডের আসরে মেইসি উইলিয়ামের নিজের নকশা করা পোশাক নিয়ে কম চর্চা হচ্ছে না। কালো হাতা কাটা ফ্রকের সে সামনের দিকে ছিল ফুলেল নকশা। ব্যাংকস কাট চুলের কিছু অংশ ওপরের দিকে তুলে আটকানো। বিখ্যাত টাইম ম্যাগাজিন চলতি মাসে প্রকাশ করেছে ২০১৬ সালের বিশ্বের অন্যতম প্রভাবশালী ৩০ কিশোর-কিশোরীর (টিন) তালিকা। সেখানেও আছে মেইসি।
সূত্র: স্টাইল বিস্ট্রো, ইন স্টাইল ও টাইম

.
.

‘টিন স্টার’ নব্য

বন্ধুদের সঙ্গে পার্টি হোক বা নিজের ইচ্ছেমতো পোশাক আলোচনায় বলিউডের বচ্চন পরিবারের তরুণী নব্য নবেলি নন্দার নাম। এই ক্রেপ টপ তো এই আবার গাউন। বন্ধুদের সঙ্গে বিকিনি পরে সমুদ্রস্নানের ছবিও দেন ফেসবুকে। সব ধরনের পোশাকেই স্বাচ্ছন্দ্য নব্য। সম্প্রতি নানা অমিতাভ বচ্চন ফেসবুকে একটি চিঠি লিখেছেন নব্য ও আরাধ্যকে (অভিষেক-ঐশ্বর্য্যর মেয়ে) উদ্দেশ্য করে। সেখানে তিনি বলেছেন, ‘তোমার স্কার্টের দৈর্ঘ্য দেখে যে তোমাকে বিচার করে তার থেকে দূরে থাকো। আমি বিশ্বাস করি তোমার মতো নারীরাই পরিবর্তন আনবে।’ সম্প্রতি একটি সাদা টি-শার্টের সঙ্গে কালো চামড়ার জ্যাকেট ও ট্রাউজার পরে ফ্রান্সের রাস্তায় ফটোশুট করেছেন নব্য। আর সেই ছবি দেখে ইনস্টাগ্রামে ফলোয়ারদের কাছ থেকে ‘টিন স্টার’ খেতাব পেয়েছেন শ্বেতা বচ্চনের মেয়ে নব্য।
সূত্র: ইউ অ্যান্ড আই, টাইমস অব ইন্ডিয়া ও ইনস্টাগ্রাম