বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্বতন্ত্র জিজেল
বাইকার জ্যাকেটের সঙ্গে চাপা জিনস। হাতের ব্যাগটি শ্যানেল থেকে নেওয়া। নিউইয়র্কের প্যাচপেচে বৃষ্টিতে এমন পোশাক পরে বের হলে পায়ে অন্তত রেইনবুট না হলে চলে না। জিজেল করলেন উল্টো। এক্কেবারে সাদামাটা এক জোড়া পাতলা সোয়েড হিল পাম্প শ‌ু পরেই নেমে এলেন ফুটপাতে। শুধু ঋতু নয়, ফ্যাশন যে সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের ব্যাপার, বোঝা গেল আরেকবার। সূত্র: থ্রিডব্লিউ ডটকম

.
.

সেই হলদে পোশাকটি
কদিন আগেই মুক্তি পেয়েছে ডিজনির বহুল প্রতীক্ষিত বিউটি অ্যান্ড বিস্ট সিনেমার ট্রেইলার। সেখানে বেলের চরিত্রে এমা ওয়াটসনের নতুন রূপ দেখে চমকে গেছেন অনেকেই। জোর আলোচনা চলছে পরনের হলুদ গাউনটি নিয়ে। পোশাকটির ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার জ্যাকুলিন ডুরান। তিনি জানিয়েছেন, পোশাকটি তৈরি হয়েছে সিল্ক ও সাটিন মেশানো অরগাঞ্জা বুননে। তাতে কাজ করা হয়েছে পাখির পালক, সোনা আর গ্লিটারে। সূত্র: ইডব্লিউ

.
.

কাইলির রঙে প্রিয়াঙ্কা
নতুন নতুন লিপস্টিকের মানানসই শেডের জন্য প্রিয়াঙ্কা খুবই জনপ্রিয় ভক্তদের কাছে। সুপারমুনের রাতেও নিরাশ করেননি তিনি তাঁদের। কাইলি জেনারের কালেকশন থেকে বাছাই করা একটি ধূসর বাদামি শেডের লিপস্টিক দেখা গেল তাঁর ঠোঁটে। লাগছিল ভীষণ আদুরে। সূত্র: ইনস্টাগ্রাম

.
.

ঝলমলে আনুশকা
লাক্সের গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেট জিতে নিলেন আনুশকা শর্মা, তাঁর ঝলমলে উপস্থিতি দিয়ে। একপাশে কাটা লম্বা ঝালরের স্কার্ট আর নেটের ফুল তোলা কালো টপসে তিনি ম্যাচ করেছেন স্কিন কালারের হিল। মাঝে সিঁথি করে ছাড়া চুল আর নীরব মোদির ডিজাইন করা দুলে তিনি ঝলমল করছিলেন ক্রিস্টালের মতোই। সূত্র: মিস মালিনী
গ্রন্থনা: খাদিজা ফাল্গুনী